চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ২০২৬ হতে যাচ্ছে হলিউডের সবচেয়ে আলোচিত বছর?

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ থেকে ‘মাইকেল’— দর্শকদের জন্য অপেক্ষা করছে সুপারহিটের বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বড় বাজেটের সিনেমায় ভরপুর ছিলো ২০২৫! সেই ধারাবাহিকতায় ২০২৬ সালকে আরও বেশী চমকপ্রদ করে তুলতে প্রস্তুত হলিউড! সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি, সাহিত্যভিত্তিক মহাকাব্য, জীবনীমূলক চলচ্চিত্র ও জনপ্রিয় সিরিজের প্রত্যাবর্তনে নতুন বছরটি সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠতে যাচ্ছে স্মরণীয়।

ক্রিস্টোফার নোলান, ডেনিস ভিলেনভ, স্টিভেন স্পিলবার্গ ও গ্রেটা গারউইগের মতো তারকা নির্মাতাদের হাত ধরে ২০২৬ সালের মুক্তির তালিকা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে।

সুপারহিরো ও ফ্র্যাঞ্চাইজি আধিপত্য

২০২৬ সালের সবচেয়ে আলোচিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। মাল্টিভার্স সাগার এই অধ্যায়ে প্রধান খলনায়ক হিসেবে থাকছেন ডক্টর ডুম। অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, ফ্যান্টাস্টিক ফোর ও থান্ডারবোল্টস একত্রিত হয়ে লড়বে বহু বাস্তবতার সংকটের বিরুদ্ধে। ছবিটিতে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ক্রিস ইভান্সের প্রত্যাবর্তনও নিশ্চিত করেছে মার্ভেল।

মার্ভেল ইউনিভার্সের আরেক বড় সংযোজন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘নো ওয়ে হোম’-এর পর নিউ ইয়র্কে নতুন করে জীবন গড়ার চেষ্টা করা পিটার পার্কারের গল্পই তুলে ধরবে এই ছবি।

ডিসি ভক্তদের জন্য রয়েছে ‘সুপারগার্ল’, যেখানে ‘ওম্যান অব টুমরো’ কমিকের আদলে কারা জোর-এল ও লোবোর জুটি মহাবিশ্ব-হুমকির মুখোমুখি হবে।

সাহিত্য ও মহাকাব্যের বড় পর্দায় প্রত্যাবর্তন

হোমারের মহাকাব্যের আধুনিক রূপ ‘দ্য ওডিসি’ আসছে বড়পর্দায়! তাও ক্রিস্টোফার নোলানের মতো বিখ্যাত নির্মাতার হাত ধরে! ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের ১০ বছরের ঘরে ফেরার সংগ্রাম তুলে ধরবে এই ছবি। ম্যাট ডেমন অভিনীত এই ছবিতে আরও আছেন অ্যান হ্যাথাওয়ে ও টম হল্যান্ড।

এছাড়া এমিলি ব্রন্টের ক্লাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত ‘উদারিং হাইটস’ পরিচালনা করেছেন এমারাল্ড ফেনেল। মার্গট রবি ও জ্যাকব এলর্ডির অভিনয়ে ছবিটি আবেগঘন প্রেম ও প্রতিশোধের গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

সাই-ফাই, থ্রিলার ও মহাকাশযুদ্ধ

ডেনিস ভিলেনভ পরিচালিত ‘ডুন: পার্ট থ্রি’ দ্বিতীয় কিস্তির ১২ বছর পরের গল্প নিয়ে এগোবে। সম্রাট পল অ্যাট্রেইডিসের নেতৃত্বে গ্যালাক্টিক জিহাদের ভয়াবহ পরিণতি দেখানো হবে এতে।

স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’ মানবজাতির প্রথম ভিনগ্রহের সংস্পর্শকে কেন্দ্র করে নির্মিত একটি সাই-ফাই থ্রিলার।

অন্যদিকে ক্রিস প্র্যাট অভিনীত ‘মার্সি’ একটি নিকট-ভবিষ্যতের গল্প, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর আদালতে ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই চালাতে হয় এক গোয়েন্দাকে।

জীবনী ও বাস্তব চরিত্রভিত্তিক সিনেমা

সবচেয়ে প্রতীক্ষিত জীবনীচিত্রগুলোর একটি ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন।

‘ম্যাডেন’ ছবিতে নিকোলাস কেজ অভিনয় করছেন কিংবদন্তী কোচ ও সম্প্রচারক জন ম্যাডেনের ভূমিকায়। এছাড়া ‘জিমি’ ছবিতে কেজে আপা ফুটিয়ে তুলছেন অভিনেতা জেমস স্টুয়ার্টের জীবন।

নস্টালজিয়া ও জনপ্রিয় সিরিজের প্রত্যাবর্তন

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশনের লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ থাকছে এই তালিকার শীষে! এছাড়া ‘টয় স্টোরি ৫’, ‘জুমানজি ৩’, ‘স্ক্রিম ৭’ এবং বড় পর্দায় আসছে ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’।

ফ্যাশনপ্রেমীদের জন্য থাকছে ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, যেখানে পুরোনো চরিত্রদের সঙ্গে যুক্ত হবে নতুন প্রজন্মের দ্বন্দ্ব।

সুপারহিরো, মহাকাব্য, জীবনী, সাই-ফাই ও নস্টালজিয়ার মেলবন্ধনে ২০২৬ সাল হতে যাচ্ছে হলিউডের জন্য এক ‘মেগা রিলিজ ইয়ার’। বড় পর্দায় গল্প বলার ধরন, প্রযুক্তি ও তারকাখ্যাতির নতুন সংজ্ঞা দিতে প্রস্তুত এই ছবিগুলো- যা বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। ফিল্মফেয়ার.কম

Tags: অ্যাভেঞ্জার্স: ডুমসডেক্রিস্টোফার নোলানগ্রেটা গারউইগদ্য ওডিসিলিড বিনোদনসিনেমাসিরিজস্টিভেন স্পিলবার্গহলিউডহোমার
Previous Post

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণ

Next Post

নোয়াখালীতে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

Next Post
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের মনোনয়ন বৈধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT