চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গামছা-টুপিতে জাভেদ আখতারের যে ছবি ভাইরাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in বিনোদন
A A

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারা এখন যে কোন মানুষের ছবি নিয়ে কাঁটা ছেড়া করা যায়। কিছুদিন আগেই বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঘটেছে এই ঘটনা। সংসদে শাড়ির পরিবর্তে প্যান্ট স্যুট পরিহিত কঙ্গনার ছবি ভাইরাল হতেই ক্ষুব্ধ হন অভিনেত্রী। এবার ঠিক একই ঘটনা ঘটলো প্রবীণ গীতিকার জাভেদ আখতারের সঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, চোখে সুরমা, মাথায় টুপি, গায়ে গামছা দিয়ে একেবারে মুসলিম সাজে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন জাভেদ! খুব স্বাভাবিকভাবেই এই ছবিটি ভাইরাল হতেই অবাক হয়ে যান নেট দুনিয়ার বাসিন্দারা।

অনেকে এও ভেবেছেন, মুসলিম নিয়ে এত বিতর্কের পর নিজেই কিনা এমন সাজে সাজলেন তিনি? কিন্তু ছবিটি যে একেবারেই সত্যি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে এই ছবিটি!

ভাইরাল ছবিটিকে আবর্জনা বলে দাবি করে এক্স হ্যান্ডেলে কড়া প্রতিবাদ জানালেন জাভেদ। তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল করা হয়েছে যেখানে দেখা গিয়েছে আমার মাথায় টুপি রয়েছে এবং আমি আল্লাহর শরণাপন্ন হয়েছি। যারা এই ছবিটি বানিয়েছে তাদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করছি।

গীতিকার আরও বলেন, আমি সাইবার পুলিশকে এই বিষয়ে সমস্ত রিপোর্ট জমা দিয়েছি এবং ব্যাপারটি তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছি। কে বা কারা এই ছবিটির পেছনে রয়েছে এবং আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেয়া হয় সেই চেষ্টাই করবো আমি।

কিছুদিন আগেই আল্লাহ এবং ঈশ্বর নিয়ে মন্তব্য করতে গিয়ে আবার বিতর্ক তৈরি করেন জাভেদ আখতার। তিনি প্রশ্ন তুলে বলেছিলেন, গাজাতেও তো সর্বশক্তিমান ঈশ্বর আছেন, তবুও কেন সেখানে শিশুদের ছিন্নভিন্ন দেহ রাস্তায় পড়ে থাকছে! তিনি দেখছেন তাহলে কেন কিছু করছেন না? ফিল্মফেয়ার.কম

Tags: ঈশ্বরএআইগাজাজাভেদ আখতারবলিউডভাইরাল
Previous Post

‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাব ওরাও তাই খাবে’

Next Post

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণ

Next Post

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণ

কেন ২০২৬ হতে যাচ্ছে হলিউডের সবচেয়ে আলোচিত বছর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT