চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রোক করেছেন গায়ক তৌ‌সিফ, মাথায় দিতে হয়েছে ২৭ সেলাই

'দূরে কোথাও আছি বসে', 'বৃষ্টি ঝরে যায়' এসব জনপ্রিয় গানের শিল্পী তৌসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in বিনোদন
A A

স্ট্রোক করেছেন জনপ্রিয় সংগীত‌শিল্পী তৌ‌সিফ আহমেদ। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান তিনি। তখন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এই গায়ক। আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে।

চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন তিনি।

তৌ‌সিফ আহমেদ বলেন, গত ২৯ ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। তখন মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। অনেক রক্ত বের হয়েছে। মাথায় ২৭টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে এরপর ইবনে সিনা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। আগের চেয়ে একটু ভালো অনুভব করায় গতকাল বাসায় ফিরেছি।

দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় আগের মতো কাজ করতে পারছেন না তৌসিফ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি, তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

২০২২ সালের এপ্রিলে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এরপর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে রয়েছেন এই গায়ক। সম্প্রতি স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই গায়ক।

সুস্থ হয়ে আবারও গানে ফিরতে চান তৌসিফ। তিনি বলেন, এভাবে কতদিন ঘর বন্দি থাকা যায়? কয়েক বছর ধরে শারীরিক অবস্থা ভালো না। কোথাও যেতে পারছি না। বাসায় থেকে তো নতুন গান করা যাবে না। গান করতে হলে সংগীত জগতে যেতে হবে। গান ছাড়া আমি ভালো নেই।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তৌসিফের ঝুঁলিতে। গান গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন।

দেশের অডিও জগতের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। মাঝে গানে সরব হলেও শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত এই শিল্পী।

Tags: লিড বিনোদনস্ট্রোক
Previous Post

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি ৯০ শতাংশ প্রস্তুত: জেলেনস্কি

Next Post

নীলফামারীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Next Post

নীলফামারীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ছবি: সংগৃহীত

হাদি হত্যার বিচার দাবিতে আবার শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT