চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলডিপির সাবেক মহাসচিবকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 27, ডিসেম্বর 2025
in কুমিল্লা, রাজনীতি
A A
Bengali protesters gather in large numbers during BNP demonstration. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

কুমিল্লা–৭ চান্দিনা আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আতিকুল আলম শাওনের নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে এই বিক্ষোভ পালন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার বাস স্টেশন এলাকায় ৩০ মিনিট এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মহাসড়ক ছেড়ে দেয় অবরোধকারীরা।

জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনকে বাদ দিয়ে এলডিপির সাবেক মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে কুমিল্লা–৭ আসনে মনোনয়ন দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতা–কর্মীরা।

এসময় মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের অনুসারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

অবরোধে অংশ নেওয়া নেতা–কর্মীরা অভিযোগ করে বলেন, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছেন। তাকেই এই আসনে মনোনয়ন দিতে হবে।

চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ বলেন, গত ১৭ বছর ধরে সাবেক এমপি মরহুম খোরশেদ আলম ও তার ছেলে আতিকুল আলম শাওন এই এলাকার সুখে–দুঃখে পাশে ছিলেন। অথচ এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি অতীতে আওয়ামী লীগের পুনর্বাসন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং বিএনপি ছেড়ে নতুন দল গঠন করেছিলেন।

অবরোধে অংশ নেওয়া নারী নেত্রী কুলসুম আক্তার বলেন, আতিকুল আলম শাওন কুমিল্লা–৭ আসনের যোগ্য প্রার্থী। তাকে মনোনয়ন না দিলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মনোনয়নের দাবিতে বিএনপির নেতা–কর্মীরা ঢাকামুখী লেনে মহাসড়ক অবরোধ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Tags: কুমিল্লাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তীব্র যানজটবিএনপি
Previous Post

শোককে শক্তিতে পরিণত করে জয়ে শুরু ঢাকার

Next Post

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা পরিকল্পিত: নুরুল কবীর

Next Post
নুরুল কবীর বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা পরিকল্পিত: নুরুল কবীর

বিএনপি নেতা তারেক রহমানের ছবি, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT