চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে গাছ লাগিয়েছে বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 27, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতারা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে গাছ লাগাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনার কারণে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও আশেপাশের এলাকায় সড়কের গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় গাছ লাগিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপি এ কার্যক্রম সম্পন্ন করেছে।

এর আগে, সংবর্ধনা উপলক্ষে শুক্রবার সকালে রাস্তায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেছে বিএনপি।

দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী।

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথে ছিল নেতাকর্মীদের ভিড়। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।

এর আগে দলের ফেসবুক পোস্টে জানানো হয়েছিল, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে এবং ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে।

Tags: ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েবিএনপি
Previous Post

২০০৮ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post

শোককে শক্তিতে পরিণত করে জয়ে শুরু ঢাকার

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোককে শক্তিতে পরিণত করে জয়ে শুরু ঢাকার

Bengali protesters gather in large numbers during BNP demonstration. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিপির সাবেক মহাসচিবকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT