চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০৮ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 27, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান অতিথি জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ২০০৮ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। ফলে যাদের বয়স এখন ৩০-এর কাছাকাছি, তারা অনেকেই কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলার বালক সরকারি স্কুল মাঠে ভোটার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে না। সরকারের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ।

তিনি জানান, সরকার চায় বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি থাকুক। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ইনস্টিটিউটকে আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যবেক্ষকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, সরকার কোনোভাবেই পর্যবেক্ষকদের ওপর প্রভাব বিস্তার করতে চায় না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, আর প্রয়োজন হলে কেবল অনুরোধের ভিত্তিতেই সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও জানান, কোন পর্যবেক্ষক সংস্থা অনুমোদন পাবে—সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। এ ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। কমিশন যাদের নিরপেক্ষ মনে করবে, তারাই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় এবার ভোট দিতে মুখিয়ে আছে। তাই সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যেকোনো নির্বাচনে সামান্য অনিয়ম হতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটছে কি না। বিগত কয়েকটি নির্বাচনে সেই প্রতিফলন দেখা যায়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবার সেই ঘাটতি পূরণ হবে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচনপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনবর্তমান সরকারভোলা
Previous Post

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদন ‘ঐতিহাসিক পদক্ষেপ’

Next Post

‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে গাছ লাগিয়েছে বিএনপি

Next Post
বিএনপি নেতারা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে গাছ লাগাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে গাছ লাগিয়েছে বিএনপি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোককে শক্তিতে পরিণত করে জয়ে শুরু ঢাকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT