চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী লিগে দলবদলের সময় বেড়েছে একদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে ও এশিয়ান কাপের জন্য প্রস্তুত করতে এ মাস থেকে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সেই লিগের দলবদলের সময় একদিন বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নারী ফুটবল লিগ ২০২৫-এর দলবদলের নির্ধারিত সময় ছিল ২৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত। তবে অংশগ্রহণকারী ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে ফিফা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতিক্রমে দলবদলের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে।

দল বদলের সময়সীমা অনুযায়ী, শনিবার ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত নারী ফুটবল লিগ ২০২৫-এর দলবদল কার্যক্রম করা যাবে। এরপর আর কোনো দল এ কার্যক্রম করতে পারবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি পরিকল্পনার অংশ এই লিগ। বাফুফে এর নাম দিয়েছে ‘মিশন অস্ট্রেলিয়া’।

বয়সভিত্তিক পর্যায়ের উন্নয়নকে গুরুত্ব দিতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের সেরা একাদশে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারা বদলি হলে তাদের স্থলাভিষিক্ত খেলোয়াড়ও একই বয়সভিত্তিক হতে হবে। ক্লাবগুলো সর্বোচ্চ দুই বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে নামানোর সুযোগ পাবে।

Tags: অস্ট্রেলিয়াএএফসিএশিয়ান কাপবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

Next Post

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড: অগ্নিদগ্ধ হয়ে ক্রুর মৃত্যু

Next Post
সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত জাহাজ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড: অগ্নিদগ্ধ হয়ে ক্রুর মৃত্যু

তরিক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের জন্য গাড়িতে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT