চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
তারেক রহমান সংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন, বেশ কিছু ব্যক্তির সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের জন্য কেনা বুলেটপ্রুফ অত্যাধুনিক গাড়ি ব্যবহার না করে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের একটি সাধারণ বাসে করেই গণসংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর এলাকা থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাসটির সামনের অংশে বসে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো পথ।

তারেক রহমানকে বহনকারী ওই বাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসবহরটি ধীরে ধীরে এগিয়ে সংবর্ধনাস্থলে পৌঁছালে সেখানে অপেক্ষমাণ লাখো মানুষের উচ্ছ্বাস আরও তীব্র হয়ে ওঠে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হয়ে তিনি জুতা খুলে শিশিরভেজা ঘাসের ওপর খালি পায়ে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন, যা উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সংবর্ধনা মঞ্চে তিনি সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

Tags: তারেক রহমান
Previous Post

বড় দিনের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন সাকিব

Next Post

তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার হাত মেলানো ছবি ভাইরাল!

Next Post
তারেক রহমান ও মান্নার হাত মেলানো ছবি ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার হাত মেলানো ছবি ভাইরাল!

বিভিন্ন খেলাধুলার ছবি, ফুটবল, ক্রিকেট, সাঁতার, অলিম্পিক, টেনিস, হকি, স্পোর্টস ইভেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

একবিংশ শতাব্দির সেরা খেলোয়াড় মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT