চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির ৬২ বছর পূর্তিতে চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ও অতিথির পরিবেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৬১ পেরিয়ে আজ ৬২ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের এই দিনে (২৫ ডিসেম্বর) পথচলা শুরু করে বিটিভি ( বাংলাদেশ টেলিভিশন)। চ্যানেল আই প্রতিবছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও তার ব্যতিক্রম ছিল না।

প্রতিবারের মত এবারও চ্যানেল আই প্রাঙ্গণে আনন্দঘন আয়োজনে স্মৃতিচারণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু,  অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন,  সংগীতশিল্পী রেবেকা সুলতানা সহ বিটিভির সাবেক ও বর্তমান শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা।

আয়োজনে নিজের বক্তব্যে চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, “নিঃসন্দেহে আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠার একদম শুরু থেকেই আমরা বিটিভির জন্মদিন পালন করে আসছি, কারণ চ্যানেল আইয়ের কাছে বিটিভি আতুরঘরের সমতুল্য এবং এই দিনটি উদযাপন করতে পেরে আমরা সম্নানিত বোধ করি।”

এ পর্যায়ে ইমপ্রেস গ্রুপের পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, “আমরা চ্যানেল আইয়ে যে কাজ গুলো করছি এগুলো কিন্তু বিটিভি থেকে শেখা। বিটিভি যেমন আজ ৬১ পেরিয়ে ৬২তে পা রাখলো, ঠিক তেমনি আমাদের চ্যানেল আইও ২৬ পেরিয়ে এবার ২৭ এ পা রেখেছে।

চ্যানেল আই ৬২ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ
বিটিভির উদ্বোধনী দিনে যে শিল্পীর গানে মুগ্ধ হয়েছিলেন দর্শক সেই ফেরদৌসী রহমানের উপস্থিতি আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে। বিশেষ এ দিনে চ্যানলে আইয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এই গুণীজনকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এ আয়োজন সরাসরি সম্প্রচার হয় চ্যানেল আইয়ের পর্দায়।

Tags: জন্মদিনবাংলাদেশ টেলিভিশনবিটিভিমুকিত মজুমদার বাবুলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

Next Post

তারেক রহমানের গাড়িবহর ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস

Next Post
জনতা ও পুলিশ সদস্যরা তারেক রহমানের গাড়িবহর ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের গাড়িবহর ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস

শান্তর রাজশাহীর ঘরের দর্শকদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের দর্শকের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শান্তর রাজশাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT