চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার প্রতিবাদে উদীচীর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উদীচীর বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

উদীচী ও ছায়ানটের কার্যালয় এবং গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর, বিকেলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকায় বিকাল সাড়ে ৪টায় সত্যেন সেন চত্বর (উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করে উদীচী কেন্দ্রীয় সংসদ।

সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন, দৈনিক সমকালের সাংবাদিক সাইফুর রহমান তপন, উদীচী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য ও বেলায়েত হোসেন প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ, সাম্প্রদায়িক অপশক্তির হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে উদীচী কেন্দ্রীয় কার্যালয়। আগুনে উদীচীর ৫৭ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তারা আরও বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ ঘটে। এরপর থেকেই উদীচীর উপর হামলার সরাসরি হুমকি দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টেও উস্কানি দেয়া হয়। তখন থেকেই সবার শঙ্কা ছিল যে কোন সময় আক্রান্ত হতে পারে উদীচী কেন্দ্রীয় কার্যালয়। তারপরও সেটির নিরাপত্তায় কোন ধরনের ব্যবস্থাই নেয়নি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন। আর এ কারণেই ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিনা বাধায় অগ্নিসংযোগ করতে পারে মৌলবাদী, অন্ধকারের অপশক্তি।

এই হামলা ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে অভিযোগে বক্তারা আরও বলেন, সরকারের কাছে উদীচীর একটিই প্রত্যাশা আর তা হলো উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত করে এর সাথে যে বা যারাই জড়িত থাক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত উদীচী এ দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান বক্তারা।

সমাবেশে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, স্বাধীনতার আগে থেকেই এদেশের মুক্তিকামী মানুষের যেকোনো ন্যায়সঙ্গত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে উদীচী। মহান মুক্তিযুদ্ধেও উদীচীর শিল্পী-কর্মীরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছে। যখনই জাতীয় জীবনে কোন দুর্যোগ নেমে এসেছে, যখনই সাধারণ মানুষের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে, যখনই শোষণ-বঞ্চনা-অত্যাচারের মাত্রা বেড়ে গেছে, তখনই সাংস্কৃতিক হাতিয়ার নিয়ে রাজপথে নেমে এসেছে উদীচী।

তার বক্তব্যে আরও বলেন, অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা এখানে বিদেশি সাম্রাজ্যবাদী অপশক্তির সরাসরি হস্তক্ষেপের পথ সুগম করতে চায়, তারাই উদীচী ও ছায়ানটের কার্যালয় এবং গণমাধ্যমের উপর হামলা চালিয়েছে। তাদের সেই ষড়যন্ত্র এদেশের আপামর জনসাধারণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বৈষম্যমুক্তি এবং সবার বাকস্বাধীনতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সাধারণ মানুষ বারবার রাজপথে নেমেছে, সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে। কোন ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রে সেটি ব্যর্থ হবে না। দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি।

Tags: উদীচীগণমাধ্যমছায়ানটবিক্ষোভ সমাবেশহামলার প্রতিবাদ
Previous Post

‘চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেয়ার বিকল্প নেই’

Next Post

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

Next Post
সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

বাংলাদেশের অর্থ উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT