চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, গ্রেপ্তার গায়িকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
গায়িকা মঞ্চে গান গাইছেন, পেছনে লাল আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’–এর সাবেক প্রতিযোগী। টেনেসি অঙ্গরাজ্যের গুডলেটসভিল পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় কাতা হে’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুর্ঘটনার পর তিনি টেনেসি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর কয়েকদিন ধরে তার অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

টিএমজেড-এর বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ওকলাহোমায় কাতা হে’র অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়। গুডলেটসভিল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে নাগরিকদের সহায়তা চায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় কাতা হে’র সঙ্গে একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গত ১৭ ডিসেম্বর ভোরে ওকলাহোমায় এক শেরিফ ডেপুটির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গুডলেটসভিল পুলিশ এক বিবৃতিতে গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানায়।

একইসঙ্গে জানানো হয়, কাতা হে’কে টেনেসির ডেভিডসন কাউন্টিতে ফেরত পাঠানো হবে, যেখানে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোর বিচার কার্যক্রম চলবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাতা হে’র বিরুদ্ধে একটি খোলা ডিইউআই (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) মামলা রয়েছে। গত ১০ ডিসেম্বরের দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থল ত্যাগ করা, যার ফলে আনুমানিক ১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি সম্পত্তির ক্ষতি, এবং উন্মুক্তভাবে অ্যালকোহল বহন করে গাড়ি চালানো। তবে গাড়ি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করেনি পুলিশ।- পিপল ডটকম

Tags: গায়িকাগ্রেপ্তারজনপ্রিয় সংগীতশিল্পীমার্কিন যুক্তরাষ্ট্রলিড বিনোদন
Previous Post

মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post

‘ডন থ্রি’ থেকে সরে দাড়ালেন রণবীর সিং?

Next Post
রণবীর সিং এর ছবি, ডন সিনেমার লোগো সহ, বলিউড তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডন থ্রি’ থেকে সরে দাড়ালেন রণবীর সিং?

অক্ষয় খান্না ও রণবীরের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের পর এবার বড় সিদ্ধান্ত নিলেন অক্ষয় খান্না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT