চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা ব্যক্তিকে নয়, গণতন্ত্রকে শক্তিশালী করবো: সালাহউদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
সালাহউদ্দিন আহমেদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে বড় পর্দা ও মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আমরা ব্যক্তিকে নয় গণতন্ত্রকে শক্তিশালী করবো। সেই প্রত্যাশা পূরণে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর ‘রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন’ হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যেভাবে দুটি গণমাধ্যমে হামলা হয়েছে তা লজ্জার। শুধু দুঃখ প্রকাশ করে এর দায় এড়ানো যায় না। এ ঘটনায় সরকার কেন পদক্ষেপ নিল না?

নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব যারা নিয়েছে তারা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, মব কালচার কঠোর হাতে দমন করতে হবে।

৫ আগষ্টের পর প্রত্যাশা অনেক বেড়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমের ভূমিকা কি হবে সেই সিদ্ধান্ত নিতে হবে।

তারেক রহমানের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রত্যাশা পূরণের নেতা। আমরা ব্যক্তিকে নয়, গনতন্ত্রকে শক্তিশালী করবো। সেই প্রত্যাশা পূরণে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখা উচিত।

সভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কারো বক্তব্যের জন্য জীবন দিতে হবে এই জন্য তো এত সংগ্রাম হয়নি।

‘ভিন্নমত নিয়েই তো গণতান্ত্রিক সমাজ’ উল্লেখ করে তিনি আরো বলেন, ফ্যাসিবাদোত্তর সময়ে কোন গণমাধ্যমে হামলা মেনে নেওয়া যায় না।

সভায় দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ৫৩ বছরের ইতিহাসে কোন মিডিয়া হাউজে আগুন দেয়া হয়নি। আমাদের অপরাধ কী সেই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকে আসা উচিত।

তিনি বলেন, কোন সরকার কোনদিন ক্রিটিকাল জার্নালিজম পছন্দ করেনি। আমার অনুরোধ তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ দেখি, সেখানে ক্রিটিকাল জার্নালিজম থাকতে হবে।

নৈতিকতাই সাংবাদিকতা উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা ভুল করলে ক্ষমা চাইবো। তবে নির্বাচিত সরকার যেন গণতন্ত্রের দিকে যায়, সে জন্যই আমরা সমালোচনা করি।

সভায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, আমরা সবাই নিরাপদ থাকতে চাই। বিএনপি’র দায়িত্ব সেই জায়গা নিশ্চিত করা। আমি আশা করি তারেক রহমান আসলে দেশের অবস্থা পরিবর্তিত হবে।

Tags: গণমাধ্যম ব্যক্তিত্বতারেক রহমান
Previous Post

সুদানে শাহাদাতবরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

Next Post

একই টেস্টে জোড়া সেঞ্চুরি কিউই ওপেনারদের, টেস্ট ইতিহাসেই প্রথম

Next Post
বাংলাদেশ-নিউজের জন্য ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও ফিল্ডারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

একই টেস্টে জোড়া সেঞ্চুরি কিউই ওপেনারদের, টেস্ট ইতিহাসেই প্রথম

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কেন্দ্রের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT