চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আসামে রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেনের ধাক্কায় নিহত ৭ হাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 20, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের আসামে ট্রেনের ধাক্কায় নিহত ৭ হাতির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেনের ধাক্কায় নিহত ৭ হাতি

ভারতের আসামে হোজাই জেলায় সাইরং–নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষে অন্তত সাতটি হাতি নিহত হয়েছে এবং একটি বাছুর আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির লোকোমোটিভসহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো যাত্রী হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক ২টা ১৭ মিনিটে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনটি মিজোরামের সাইরং (আইজলের কাছে) থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশে যাত্রা করছিল। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং এটি কোনো নির্ধারিত হাতির করিডোর নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তাদের বরাতে জানা যায়, ট্র্যাকে হাতির পাল দেখতে পেয়ে লোকো পাইলট জরুরি ব্রেক প্রয়োগ করেন। তবে ট্রেনের গতি বেশি থাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। এতে ঘটনাস্থলেই সাতটি হাতির মৃত্যু হয় এবং একটি বাছুর আহত অবস্থায় পড়ে থাকে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ের দুর্ঘটনা ত্রাণ ট্রেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযানে অংশ নেন। লাইনচ্যুত কোচ ও হাতির দেহের অংশ রেললাইনে ছড়িয়ে পড়ায় আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের সাময়িকভাবে ট্রেনের অন্যান্য কোচের খালি বার্থে স্থানান্তর করা হয়েছে। ট্রেনটি গুয়াহাটি পৌঁছানোর পর যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কোচ সংযুক্ত করে পুনরায় যাত্রা শুরু করার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হাতির সঙ্গে ট্রেন সংঘর্ষের ঘটনা ভারতে নতুন নয়। গত মাসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ট্রেনের ধাক্কায় একটি হাতি মারা যায়। এছাড়া চলতি বছরের ১৮ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর–টাটানগর রেল সেকশনে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একটি মা হাতিসহ তিনটি হাতি নিহত হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে (২০২০–২১ থেকে ২০২৪–২৫) সারা দেশে ট্রেন সংঘর্ষে অন্তত ৭৯টি হাতির মৃত্যু হয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, এসব তথ্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিবেদনের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, এ ধরনের দুর্ঘটনা কমাতে রেলওয়ে ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হাতির আবাসস্থলে ট্রেনের গতি সীমিত করা, ভূকম্প সেন্সরভিত্তিক হাতি শনাক্তকরণ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকায় আন্ডারপাস ও বেড়া নির্মাণ এবং রেল কর্মকর্তাদের জন্য সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ।

 

Tags: আসামট্রেন লাইনচ্যুতবন্য প্রাণীভারত
Previous Post

হাদির জানাজা-দাফনকে কেন্দ্র করে অতিরিক্ত ৬ হাজার পুলিশ মোতায়েন

Next Post

ময়মনসিংহে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

Next Post
উল্লাসিত ও আনন্দিত পরিবারের সদস্যরা ময়মনসিংহে হত্যার ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

আওয়ামী লীগ নেতার ছবি, শান্ত ও নিরিবিলি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তার এড়াতে প্রাণ হারালেন আওয়ামী লীগ নেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT