চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে দুই গ্রপের সংঘর্ষ: লুটপাট, অগ্নিসংযোগ, পুলিশসহ টেটাবিদ্ধ ১০

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
10:20 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in জনপদ, মুন্সীগঞ্জ
A A

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছে।

এসময় বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় কংশপুরা গ্রামসহ আশপাশের এলাকায় মুহুর্তের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লতুব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লতুব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে পূর্ব রামকৃষ্ণদী গ্রামের আহসান দেওয়ান মো. জহিরের হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য ও মাটি কাটা নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে জহির গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় তারা কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে এবং বসতঘরে অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে টেটা, লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। একপর্যায়ে হামলাকারীরা খলিলুর রহমানের সমর্থক রামকৃষ্ণদী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশের উপরেও টেটা নিক্ষেপ করে। এতে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানসহ অন্তত ১০ জন টেটা বিদ্ধ হয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খলিলুর রহমান অভিযোগ করে বলেন, জহিরের মাটি কাটার কাজে বাধা দেওয়ায় সে লোকবল নিয়ে আমার বাড়িঘরে হামলা চালায়। তারা ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট করেছে। আমার সাতজন সমর্থক টেটাবিদ্ধ হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মো. জহির বলেন, আমার সঙ্গে তাদের বিরোধ অনেক আগের। আজকের সংঘর্ষ আমার সঙ্গে হয়নি। কংশপুরা গ্রামের খলিল ও দেওয়ানবাড়ির লোকজনের মধ্যে এই ঘটনা ঘটেছে।

লতুব্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামসুদ্দীন খোকন বলেন, ড্রেজার মেশিন দিয়ে জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags: অগ্নিসংযোগচরম উত্তেজনাটেটাবিদ্ধদু’গ্রুপের মধ্যে সংঘর্ষ
Previous Post

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

Next Post

ওসমান হাদির মৃত্যুতে স্বাধীনতা সুরক্ষা মঞ্চের শোক, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

Next Post
ওসমান হাদির স্মরণে শোক প্রকাশের ছবি, বাংলাদেশের পতাকা হাতে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির মৃত্যুতে স্বাধীনতা সুরক্ষা মঞ্চের শোক, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স-ব্রিসবেন হিটের রেকর্ড ফুলঝুরির ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স-ব্রিসবেন হিটের রেকর্ড ফুলঝুরির ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT