চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এগুলো পাবলিক খায় না’, ‘তছনছ’ টিজার দেখে বলছে দর্শক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা 'এগুলো পাবলিক খায় না' এর পোস্টার, ভিলেন ও নায়কসহ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে কাতার প্রবাসী ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান এবং নায়িকা ববি অভিনীত ‘তছনছ’ সিনেমার টিজার! বৃহস্পতিবার রাতে মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউবে টিজারটি প্রকাশের পর এটি দেখে ‘হাসাহাসি’ করছেন নেটিজেনরা, কমেন্টবক্স দেখলে বোঝা যাচ্ছে।

টিজারের শুরুতে দেখা যায়, বাইকে চড়ে দুজন গ্লাস ভেঙে ঘরে ঢুকছেন। এরপরেই ধুমধাড়াক্কা ফাইট শুরু। ভয়েস ওভারে বলতে শোনা যায়, ‘নাম আমার বাদশা। বাদশা কখনও আকাশের চাঁদ ধরে না, চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে।’ এরপর নায়িকা ববি, মিশা সওদাগর, দীপা খন্দকার সবাইকে একঝলক করে দেয়া যায়। ঝলমলে নাচের ঝলক, নায়িকার মুখে থ্রেড সংলাপ, ভিলেনের হুমকি-ধামকিও দেখা যায়।

প্রতিবেদন লেখার আগে দেখা যায়, ১৭ ঘণ্টা আগে প্রকাশিত এই টিজারে ভিউ হয়েছে ২১ হাজার। টিজারটি দেখে মন্তব্য করেছেন, ১৮১জন!

টিজারটি দেখে অধিকাংশ আইডি থেকে মন্তব্যে লেখা হয়েছে, ‘ভুয়া’ এবং ‘ফালতু’ এই দুটি শব্দ। লেখা আছে, এরা আদিম যুগে পড়ে আছে!

আবার কেউ লিখেছেন, ২০২৫-এ এসে ১৯৯০ সালে পড়ে থাকলে সেই জিনিস দর্শক কেন গ্রহণ করবে? কেউ কেউ আবার টিজার দেখে, গালমন্দও করেছেন, যা প্রকাশের অযোগ্য। নুরুল হোসেন নামে একজন লিখেছেন, এই মুভি বানিয়ে বাংলা সিনেমার ক্ষতি করা হচ্ছে। এসব মুভির কারণে মানুষ হলে যায় না। মাসুদ নামে আরেকজন লিখেছেন, এসব মুভি বানানোর টাকা কই থেকে আসে?

এরমধ্যে আবার কিছু কিছু আইডি থেকে লেখা হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে। আরেকজন লিখেছেন, এভাবে চেষ্টা করে গেলে ১০ বছর পর হিট দিতে পারবে। সাগর খান লিখেছেন, মোটামুটি চলে, গান আসবে কবে? আবার কেউ লিখছে, এই টিজার দেখে আরএনএআর-এর রিভিউয়ের অপেক্ষায় আছি।

এমডি রাফি হাসান লিখেছেন, নায়িকা ববির এত বছরের সুনাম এসব মুভি করার কারণে নষ্ট হচ্ছে! অনেকে আবার লিখছেন, মনে হচ্ছে অ্যাকশন সিনেমা, কিন্তু টিজার দেখে মনে হচ্ছে ফাইট একদমই ভালো হয় নাই। হিস্ট্রি কালচার নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ভাই টাকা বেশি থাকলে মানুষকে দান করেন, এই সময়ের এসে এমন হাস্যকর মুভি বানায়েন না।

নাহিদ হাসান নামে একজন লিখেছেন, ফাইটটা আরো অনেক ভালো করা যেত। বাংলাদেশের লোকাল কিছু ছেলেপেলে মোবাইল দিয়ে শুট করে এত সুন্দর ফাইট দেখায়, অথচ বাংলাদেশের কোন ডিরেক্টর সেটা করতে পারে না। বুঝি না কেন? লোকাল এই ছেলেগুলোকে সুযোগ দিলে এর থেকে অনেক অনেক বেটার ফাইট সিন দর্শক দেখতে পারবে। জাহিদ আহমেদ নামে একজন লিখেছেন,“এগুলো আর পাবলিক খায় না।”

এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় নিজের প্রযোজনায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমা করেছিলেন মুন্না খান। এবার তিনি বলিউড আলম খোকন পরিচালিত নিজের প্রযোজনায় ‘তছনছ’ সিনেমা করলেন।

প্রথম সিনেমার নায়িক ছিলেন কলকাতার কৌশানী, কিন্তু দ্বিতীয় সিনেমাতে থাকছেন ববি। জানা গেছে, প্রায় তিন কোটি টাকা খরচ করে নির্মিত ‘তছনছ’ আগামী ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, টিজারে দর্শকদের কটাক্ষ ও সিনেমা প্রসঙ্গে জানতে মুন্না খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে ১৭ ডিসেম্বর ‘তছনছ’র পোস্টার পোস্ট মুন্না খান লেখেন, আপনারা অবশ্যই আলোচনা সমালোচনা করবেন। আপনাদের আলোচনা সমালোচনায় আমাকে অনেক কিছু শিখাবে, এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Tags: ববিমুন্না খানলিড বিনোদনসিনেমা
Previous Post

‘শিল্পীরা আক্রান্ত হলে তাদের পাশে কাউকে পায় না’

Next Post

বিক্ষোভ চলবে কিন্তু বিশৃঙ্খলায় জড়ানো যাবে না: আখতার হোসেন

Next Post
আখতার হোসেনের ছবি, বিক্ষোভের সময়ের ছবি নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভ চলবে কিন্তু বিশৃঙ্খলায় জড়ানো যাবে না: আখতার হোসেন

বাংলাদেশের একজন সাংবাদিক বা বিশ্লেষক বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'গণমাধ্যমের ওপর ভয়াবহতম মব হামলায় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT