চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়া-আফগানদের বিপক্ষে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে নামবে বাংলাদেশ

টি-টুয়েন্টি আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে গড়াতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসরে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ম্যাচ দুটিতে লিটন দাসদের প্রতিপক্ষ নামিবিয়া ও আফগানিস্তান।

বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে যাবে বাংলাদেশ দল। ২ ও ৪ ফেব্রুয়ারি সেখানে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে লাল-সবুজরা। জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আগামী ২৩ জানুয়ারি পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ৫ দিন পর বেঙ্গালুরুর পথে উড়াল দেবে টিম টাইগার্স। নাজমুল আবেদিন জানালেন, বিপিএল শেষ হওয়ার আগে বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা খুব হিসেব করে সাজাচ্ছি। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে, তাদের নিয়ে আগেভাগেই কাজ শুরু হবে। যারা শেষ চারে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়, তাদের আগেভাগে প্রস্তুতির আওতায় আনতে চাই আমরা।’

বিপিএল শেষ হওয়ার পর ঘরের মাঠে ছোট একটা প্রস্তুতি ক্যাম্প করা হবে, জানালেন নাজমুল আবেদিন। বললেন, ‘বিপিএল শেষ হলেই দুই-তিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরু যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।’

বিপিএলের পর বিশ্বকাপের আগে সময় কম থাকায় ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিসিবি পরিচালক বললেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বোর্ড।

‘বোর্ডের একজন ট্রেইনার পুরো বিপিএল কাভার করবেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ওয়ার্কলোড জিপিএসের মাধ্যমে মনিটর করা হবে। কেউ যদি ‘রেড জোনে’ (অতিরিক্ত চাপের মুখে) চলে যায়, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানানো হবে যেন তাকে বিশ্রাম দেয়া হয়। আমাদের ফিজিও ও ট্রেইনাররা নিয়মিত ফ্র্যাঞ্চাইজিগুলোর সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখবেন। জাতীয় দলের স্বার্থে পুরো টুর্নামেন্টজুড়ে এই ম্যানেজমেন্ট প্রক্রিয়া চলবে।’

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে টিম টাইগার্স।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাজমুল আবেদিনফাহিমবিপিএলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

রিশাদের ২ উইকেট, হোবার্ট অবশ্য জিততে পারেনি

Next Post

এক সিরিজের জন্য দুবার বাংলাদেশে আসবে পাকিস্তান

Next Post
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সিরিজের জন্য দুবার বাংলাদেশে আসবে পাকিস্তান

Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT