চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
বাংলা একাডেমি ভবনের সামনে স্মৃতিস্তম্ভ ও ফুলের বাগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৮ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।

আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের আসন্ন ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৫- এ ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫- এ ভূষিত হয়েছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় সামগ্রিক মূল্যায়নে)। এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০২৫- এ ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ—গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৫- এ ভূষিত হয়েছেন তারিক আনাম খান (অভিনয়, নাট্য—নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৫- এ ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন (অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন সফিক ইসলাম গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য)। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫- এ ভূষিত হয়েছেন দুইজন। তারা হলেন:

(১) সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য দুই লক্ষ টাকা।

(২) অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’—এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

Tags: বাংলা একাডেমি
Previous Post

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

Next Post

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতই স্থিতিশীল: ডা. জাহিদ

Next Post
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডা. জাহিদ সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতই স্থিতিশীল: ডা. জাহিদ

প্রধান বিচারপতি সংবিধান পরিবর্তনের বিষয়ে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT