চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসজেএ মিডিয়া কাপ: কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের চ্যানেল আই ক্রিকেট দল মাঠে প্রস্তুত, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। শেষ ষোলোতে তরিকুল ইসলাম মাসুমের দল ২০ রানে হারিয়েছে বৈশাখী টেলিভিশনকে। ম্যাচসেরা হয়েছেন নীলাদ্রি শেখর।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন মাসুম। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে চ্যানেল আই। জবাবে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে বৈশাখী টিভি। ২০ রানের জয়ে কোয়ার্টারে ওঠে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন।

আগে ব্যাটে নেমে নীলাদ্রি ৩৩ রানে অপরাজিত থাকেন। মিলন মল্লিক ৩০ রানে অপরাজিত থাকেন। সজীব দাসের থেকে আসে ২৩ রান এবং রাহুল রায় করেন ১০ রান। জয়ের জন্য বৈশাখী টেলিভিশনের লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান।

জয়ের লক্ষ্যে নেমে ৮৬ রানের বেশি তুলতে পারেনি বৈশাখীরা। নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয় তাদের। কোয়ার্টারে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ জাগো নিউজ। ব্যাটের আলো ছড়ানোর পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন নীলাদ্রি। রাহুল ও সজীব একটি করে উইকেট নেন।

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস এবং সম্প্রতি শেষ হওয়া জুনিয়র হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম।

Tags: আমিরুলআশরাফুলচ্যানেল আইনাফিসনীলাদ্রিবিএসজেএবৈশাখীমাসুমলিড স্পোর্টস
Previous Post

‘ভারতের নসিহত চাই না, শেখ হাসিনার বক্তব্যে যেন পরিস্থিতি খারাপ না হয়’

Next Post

দুর্বল ব্যাংকের ‘আমানত ফেরত’ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল ব্যাংকের 'আমানত ফেরত' নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

ইসি সচিব নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক ও প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক ও প্রার্থীদের অস্ত্র দেওয়া বিষয়ে যা বললেন ইসি সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT