চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশ জার্সিতে খেলা তানিল সালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তানিল সালিক ফুটবল অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে গত আগস্টে এএফসি এশিয়ান কাপের অনূর্ধ্ব-২৩ বাছাই আসর বসেছিল। তার আগে বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ফিফার স্বীকৃত ওই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল তানিল সালিকের। ইংলিশ বংশোদ্ভূত অ্যাটাকিং মিডফিল্ডার এবার লন্ডনের বরো অব হিলিংডনের রুইসলিপের সেমি প্রফেশনাল ক্লাব ওয়েল্ডস্টোন এফসিতে যোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি জানিয়েছেন ১৯ বর্ষী তানিল সালিক। ইংলিশ ফুটবলে পঞ্চম টায়ারের লিগে খেলা ক্লাবটিতে কত বছরের জন্য এবং কত বেতনের চুক্তিতে যোগ দিচ্ছেন তা অবশ্য জানাননি। এপর্যন্ত বাংলাদেশ জার্সিতে চার ম্যাচ খেলেছেন সালিক, গোলের দেখা পাননি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা টটেনহ্যাম হটস্পারের যুব দল দিয়ে শুরু সালিকের। হটস্পার থেকে হার্টফোর্ডশায়ারের ক্লাব স্টিভেনেজের অনূর্ধ্ব-১৪ একাডেমিতে যোগ দেন উইঙ্গার হিসেবে খেলতে পারা মিডফিল্ডার। ২ ডিসেম্বর ওয়েল্ডস্টোন এফসিতে যোগ দেয়ার আগপর্যন্ত এখানেই ছিলেন তিনি।

ওয়েল্ডস্টোন ফুটবল ক্লাব হল একটি ইংলিশ সেমি প্রফেশনাল ফুটবল ক্লাব, যা লন্ডনের বরো অব হিলিংডনের রুইসলিপে অবস্থিত এবং মিডলসেক্স কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অনুমোদিত। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বয়সভিত্তিক দলে বদলি হিসেবে বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন মৌলভীবাজারের ছেলে তানিল সালিক।

Tags: ইংল্যান্ডবাংলাদেশমৌলভীবাজারলিড স্পোর্টস
Previous Post

ছয় ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশি পাহারায় মুক্ত অর্থ উপদেষ্টা

Next Post

হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল

Next Post
বাংলাদেশের আমিরুল হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল

নির্বাচন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT