চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড

এক থাই সেনা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমান হামলার আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করছে সেনা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও সহিংস রূপ নিয়েছে। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এক থাই সেনা নিহত এবং চারজন আহত হওয়ার ঘটনায় সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। দুই প্রতিবেশী দেশই একে অন্যের ওপর হামলা শুরুর অভিযোগ এনেছে।

আজ ৮ ডিসেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে থাই সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইন্থাই সুভারি জানান, স্থানীয় সময় ভোরে কাম্বোডিয়ার পক্ষ থেকে ছোট অস্ত্র ও কার্ভড উইপন দিয়ে গুলি চালানো হয়। এতে উবন রাচাথানি প্রদেশে একজন সেনা নিহত এবং চারজন আহত হন। দুই ঘণ্টা পর ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর থাই বাহিনী পাল্টা বিমান হামলা চালাতে বাধ্য হয়।

তবে কাম্বোডিয়া থাইল্যান্ডের এই বক্তব্য অস্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনী ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, সোমবার ভোর ৫টায় প্রথম হামলাটি চালায় থাই সেনারা। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ড বাড়তে থাকায় এই সংঘর্ষের সূত্রপাত।

সোমবার নতুন হামলার পর কাম্বোডিয়ার সেনাবাহিনী জানায়, তারা কোনো ধরনের পাল্টা আক্রমণে যায়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সীমান্তে অবস্থানরত বাহিনীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, থাই বাহিনী ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ উসকে দিয়ে যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। তিনি থাইল্যান্ডে মঙ্গলবার শুরু হতে যাওয়া সাউথ ইস্ট এশিয়ান গেমসে অংশ নিতে থাকা কাম্বোডিয়ান অ্যাথলেটদের নির্ধারিত সময়েই প্রতিযোগিতায় অংশ নিতে বলেছেন।

এদিকে সংঘর্ষের কারণে নতুন করে উভয় দেশে জনস্রোত তৈরি হয়েছে। থাইল্যান্ডের সেকেন্ড আর্মি রিজিয়ন জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রায় ৩৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কাম্বোডিয়ার অডার মিনচে প্রদেশের কর্মকর্তারাও জানিয়েছেন, সীমান্তের কাছের গ্রামগুলো থেকে বহু মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন। পরিস্থিতির কারণে প্রদেশটিতে সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে জুলাই মাসে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। এতে কমপক্ষে ৪৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। ওই যুদ্ধবিরতি মধ্যস্থতা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বছরের অক্টোবরে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে বিস্তৃত শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়।

Tags: কাম্বোডিয়াথাইল্যান্ডবিমান হামলা
Previous Post

দেশের মানুষের জন্য এখনও রাজনীতি করতে চান সাকিব

Next Post

অস্ত্রোপচার টেবিলে যাচ্ছেন নেইমার

Next Post
নেইমার ও তার দল জেতার উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচার টেবিলে যাচ্ছেন নেইমার

মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনী ও যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী-৫: মুক্তিযুদ্ধ কে এম শফিউল্লাহ'র 'এস' ফোর্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT