চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের সম্পর্কে নতুন মোড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 07, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমের সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের গুঞ্জন তো আগেই ছিলই, এবার আনুষ্ঠানিক সিলমোহর পড়েছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ সেনসেশন কেটি পেরির সম্পর্কে।

সদ্য জাপান সফরে যান জাস্টিন ট্রুডো। সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো। সেখানে সঙ্গী হিসেবে নেন কেটিকে। আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে, এ যেন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দিলেন ট্রুডো নিজে।

এখনও জাপান সফরেই এই জুটি। তাদের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনার মধ্যে আগুনে ঘি ঢাললেন গায়িকা। জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন,  যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে গায়িকাকে। কেটির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়। তাতে দেখা যায়, ট্রুডোর সঙ্গে একদম গালে গাল ঠেকানো ঘনিষ্ঠ ছবি! যা রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তোলে।

ছবিতে দেখা যায়, জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কেটি। একটি ছবিতে দুজনে গাল ঘেঁষে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেমুখেই উপচে পড়ছে নতুন সম্পর্কের উচ্ছ্বাস। আরেকটি ফ্রেমে দেখা যায়, নিভৃতে খাবার উপভোগ করছেন এই জুটি। ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই।

এমন অবস্থায় কেটি-ট্রুডোকে দেখে মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস আর বিস্ময়ের বাঁধ ভেঙেছে। রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন যেন নেটিজেনদের কাছে এক বড় চমক-তা বলার বাকি রাখে না।

Tags: কানাডার সাবেক প্রধানমন্ত্রীকেটি পেরিজাস্টিন ট্রুডোলিড বিনোদন
Previous Post

পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে ‘বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড’

Next Post

শওকত মাহমুদের গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি প্রকাশ

Next Post
Channel i logo with Bengali text and slogan in green, red, and gold colors. Channel i News - চ্যানেল আই নিউজ

শওকত মাহমুদের গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি প্রকাশ

সেন্ট মার্টিনে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫ এর অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT