চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এসিড টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তৌহিদ হোসেন আরও বলেন, ‘দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন অবস্থা ভালো। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট (পরীক্ষা)। কেননা অধ্যাপক ইউনূস বলেছেন, সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ ইতোমধ্যেই তাদের অবস্থান সুসংগঠিত করেছে। সামনে জাতীয় নির্বাচন, আমাদের এসিড টেস্ট। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। আমরা চাই, ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে।’

তৌহিদ হোসেনের মতে, ‘দুটো সেক্টরে (খাতে) বেশি গুরুত্ব দেওয়া দরকার: শিক্ষা ও স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমরা পারছি না। আমরা চেষ্টা করছি। ডাক্তার, নার্সের সমস্যা নিরসনের অংশ হিসেবে (অন্তর্বর্তী সরকারের) এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি, পরের সরকার তা ধরে রাখবে।’

প্রাথমিক শিক্ষার মান নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের প্রাথমিক শিক্ষার খুব বাজে অবস্থা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রাইমারি শিক্ষকদের অনেক বেশি বেতন দিই, কিন্তু তাদের মধ্যে কোনো কর্মস্পৃহা দেখতে পাই না।’

মানবসম্পদ রপ্তানির বিষয়ে উপদেষ্টা বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে, না হলে বেতন কম। আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না, যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। নার্স হিসেবে বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। বিদেশ যাওয়ার জন্য কর্মীদের সরকারিভাবে যে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়, বাইরের দেশগুলোতে সেসব কাজের তেমন কোনো চাহিদা নেই। তাই দক্ষ করে জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা স্কিলড ম্যানপাওয়ার (দক্ষ জনশক্তি) তৈরি করতে চাই। আপনারা যেসব কর্মকর্তারা এখানে রয়েছেন, রংপুর অঞ্চলের মানুষকে বিভিন্ন দেশের ভাষায় দক্ষ করে তুলুন, তাহলেই তারা ভবিষ্যৎ ভালো করতে পারবে।’

দেশের কৃষির উন্নয়ন নিয়ে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য সরকার কাজ করছে। যেহেতু রংপুর কৃষিপ্রধান অঞ্চল, তাই এই অঞ্চলের কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সে ব্যাপারে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। তিস্তার বিষয়ে আমি এখান থেকে গিয়ে সরকারকে জানাব। কারণ, তিস্তার চরাঞ্চলে ভালো ফসল হয়, সে ব্যাপারে যাতে সতর্ক দৃষ্টি দেওয়া হয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তারা।

চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। আজ বিকেলে তার রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে। উপদেষ্টার সফরসূচির অংশ হিসেবে ৭ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে ওই দিন বিকেলে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Tags: জাতীয় নির্বাচনপররাষ্ট্র উপদেষ্টা
Previous Post

দেশের অবকাঠামো নির্মাণ অবদানে স্থপতি-প্রকৌশলীদের বিশেষ সম্মাননা

Next Post

ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ

Next Post
জনতা ট্রেনের পাশে দাঁড়িয়ে, ট্রেনের গেট বন্ধ, ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT