চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পত্তি নিয়ে কাপুর পরিবারে অশান্তি তুঙ্গে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
পারিবারিক অনুষ্ঠানে কাপুর পরিবারের সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি বাটোয়ারা নিয়ে অশান্তি এখনও চরমে। শিল্পপতির প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুর ও বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে তার সম্পত্তি নিয়ে চলছে নানান টানাপড়ন।

শিল্পপতির সম্পত্তি কে পাবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আইনি জটিলতা। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে ইতোপূর্বেই সঞ্জয়ের স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছিলেন কারিশমা-সঞ্জয়ের দুই ছেলে মেয়ে সামাইরা কাপুর এবং কিয়ান কাপুর। তবে এবার নতুন এক দাবি করলেন প্রিয়া।

সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা, এমনই দাবি করেছেন প্রিয়ার আইনজীবী। যদিও কারিশমার সন্তানদের দাবি, তারা বাবার সম্পত্তির ছিটেফোঁটাও পায়নি। শুধু তা-ই নয়, বর্তমান পুত্রবধূকে নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে সঞ্জয়ের মায়েরও।

সম্প্রতি প্রিয়া দিল্লি আদালতে জানান, তিনি কারিশমার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করেছেন, যেটা এতদিন সঞ্জয় করতেন। তিনি জানান, কারিশমার সন্তানদের কলেজের ফি দেওয়া থেকে যাবতীয় খরচ তিনি বহন করছেন।

অন্যদিকে, সঞ্জয়ের মায়ের অভিযোগ প্রিয়া নাকি তার ছেলের সম্পত্তি কেড়ে নিয়েছেন। তাদের একটা পয়সা পর্যন্ত দেননি বলে অভিযোগ শিল্পপতির মায়ের। সেই সঙ্গে সঞ্জয়ের সব সম্পত্তি বিদেশে স্থানান্তরিত করে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

সেই প্রেক্ষিতে প্রিয়া জানান, তিনি শাশুড়ির দেখভালের জন্য মাসিক ২১ লক্ষ টাকা দিচ্ছেন। সঞ্জয় বেঁচে থাকাকালীন যে টাকা দিতেন, সেটাই এখনও দিচ্ছেন প্রিয়া, দাবি তার।

Tags: কারিশমা কাপুরপ্রিয়া সচদেববলিউড অভিনেত্রীশিল্পপতিসঞ্জয় কাপুর
Previous Post

এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

Next Post

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ

Next Post
ফুটবল খেলোয়াড়ের চ্যাম্পিয়নশিপ জয়, পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ

নৌকায় পাচারকারীদের আটক, সিমেন্টবোঝাই নৌকা জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই ৩ নৌকা আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT