চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে অতিথিরা ফুটবল জার্সি উপহার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন অ্যাম্বাসি, মিশন ও আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্টের ষষ্ঠ আসর। আয়োজনে সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছে আয়োজক সংস্থা গেমপ্লে লিমিটেড।

বুধবার জাঁকজমকপূর্ণভাবে উন্মোচিত হয় জার্সি ও ট্রফি, জানানো হয় সময়-সূচি। আগামী ৫ ও ৬ ডিসেম্বর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) অনুষ্ঠিত বসতে চলেছে এ কূটনৈতিক পাড়ার ফুটবল উৎসব।

এবারের আসরে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সবমিলিয়ে ২৪টি দল শিরোপার জন্য লড়বে দুদিনের প্রতিযোগিতায়। আয়োজনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আসরটি হবে ‘সেভেন-এ-সাইড’ সংস্করণে। প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য হবে ১৬ মিনিট, যা দুই অর্ধে ভাগ করে খেলা হবে। ৩৬টি গ্রুপপর্বের খেলা, শেষ ষোলোর ৮টি ম্যাচ, চারটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল মিলিয়ে মোট ৫২টি ম্যাচ হবে।

আসরে অংশগ্রহণকারী ২৪টি দলের মধ্যে উল্লেখযোগ্য হল- এডিবি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ (পররাষ্ট্র মন্ত্রণালয়), কানাডা, ইইউ, ফ্রান্স-জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, আইওএম, ইতালি, মরক্কো, নেদারল্যান্ডস, নর্ডিক (ডেনমার্ক-নরওয়ে-সুইডেন), পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, তুরস্ক, ইউকে, ইউএন, ইউএনডব্লিউএফপি, ইউএসএ, ভিয়েতনাম, ডব্লিউএইচও এবং বিশ্বব্যাংক।

উল্লেখ্য, অ্যাম্বাসি ফুটবল ফেস্টের গত আসরের চ্যাম্পিয়ন ছিল সৌদি আরব দূতাবাস।

Tags: ঢাকাবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

বাফুফের কার্যনির্বাহী সভা থেকে যা কিছু জানা গেল

Next Post

সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

Next Post
বিক্ষুব্ধ কৃষকের দাঁত ভেঙে গেছে, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

দুটি ব্যক্তি কৃষি খামার পরিদর্শন করছেন, সবুজ গাছপালা ও আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে কৃষি খামার পরিদর্শনে হাইকমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT