চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্ক কার্নির মন্ত্রিসভায় রদবদল, ফিরলেন মার্ক মিলার

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:11 পূর্বাহ্ন 03, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
দুই নেতা সৌজন্য সাক্ষাত করছেন, হাসিমুখে হাত মিলিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডা প্রতিনিধির পাঠানো ছবি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্ত্রিসভায় ছোট পরিসরের রদবদল করেছেন। গত সপ্তাহে স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে। 

জাস্টিন ট্রুডোর সময়ে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মার্ক মিলারকে সোমবার (১ ডিসেম্বর) কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি রূপান্তর, পাবলিক ওয়ার্কস ও প্রোকিউরমেন্টমন্ত্রী জোয়েল লাইটবাউন্ড এখন আরও বড় দায়িত্ব পাচ্ছেন। তিনি নতুন করে কুইবেক লেফটেন্যান্টের ভূমিকা পালন করবেন।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জুলি ডাবরুসিন পাবেন নেচার ফাইলের দায়িত্ব। রিডও হলের শপথের আগে সরকারি সূত্র জানিয়েছিল, রদবদলটি ছোটই হবে—মূল লক্ষ্য গিলবোল্টের আগের দায়িত্বগুলো কাভার করা।

গত বৃহস্পতিবার ফেডারেল সরকারের আলবার্টার সঙ্গে জ্বালানি বিষয়ক চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন গিলবোল্ট। তিনি ছিলেন কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার মন্ত্রী এবং কুইবেক লেফটেন্যান্ট। পদত্যাগপত্রে গিলবোল্ট লেখেন, তিনি বুঝতে পারেন প্রধানমন্ত্রী কঠিন সময় সামলানোর চেষ্টা করছেন। কিন্তু তার মতে পরিবেশগত বিষয়গুলো সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। সেই কারণেই তিনি আলবার্টার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের তীব্র বিরোধিতা করেছেন বলে জানান।

উল্লেখ্য প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অধীনে একাধিক মন্ত্রীর দায়িত্ব পালন করার পরও মার্চ মাসে কার্নি প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হওয়ার পর মিলার মন্ত্রিসভায় ফিরে আসেননি। এপ্রিলের ফেডারেল নির্বাচনের পর তিনি মন্ত্রিসভার বাইরে ছিলন।মার্ক মিলার পূর্বে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছন।

কানাডিয়ান রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মার্ক কার্নির মন্ত্রিসভায় অভিজ্ঞ মার্ক মিলার এর অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে মার্ক মিলার তার পূর্বের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। বর্তমান কানাডিয়ান অর্থনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে তার বিকল্প নেই।

Tags: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
Previous Post

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতাল ঘুরে গেলেন তিন বাহিনী প্রধান

Next Post

শীতে কাঁপবে দেশ: রাত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস

Next Post
শীতের সকালে ধূসর রাস্তায় মানুষজন হাঁটছে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে কাঁপবে দেশ: রাত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস

বার্সেলোনা ও Atlético Madrid খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষেই বার্সা, টানা ছয়ের পর অ্যাটলেটিকোর হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT