চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের বিষয়ে ‘সত্য লুকানো হচ্ছে’, অভিযোগ পরিবারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খানকে নিয়ে উদ্বেগ, সাক্ষাতের দাবি পিটিআইয়ের. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ ‘সত্য লুকাচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হচ্ছে। এমনকি তিনি মারা গেছেন, এমন গুজবও ছড়াতে দেখা গেছে।

যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইমরান খান সুস্থ আছেন। কিন্তু কয়েক সপ্তাহ কথা না হওয়ায় বাবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার ছেলেরা।

রয়টার্সকে ইমরান খানের ছেলে কাসিম খান বলেন, আমার বাবা নিরাপদ, আহত, এমনকি বেঁচে আছেন কি-না তা না জানা এক ধরনের মানসিক নির্যাতন।

কাসিম খান বলেন, তার অবস্থা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা বারবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি চেয়েছে, কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, ইমরান খান সুস্থ আছেন এবং অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে তারা অবগত নন। সূত্র: বিবিসি

Tags: ইমরান খানকাসিম খান
Previous Post

অন্তর্বর্তী সরকার ‘অনেক বেশি’ সংস্কার করে ফেলেছে: পরিকল্পনা উপদেষ্টা

Next Post

প্রথমবার ইউরোপের দলের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোচের নির্দেশনা অনুসরণ করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ইউরোপের দলের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ

খালেদা জিয়া একান্ত সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT