চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুইডেনে দোয়া মাহফিল

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
8:01 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
সুইডেনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুইডেনে বিশেষ দোয়া মাহফিল করেছে মালমো শাখা বিএনপির নেতাকর্মীরা।

রোববার ১ নভেম্বর, সন্ধ্যায় ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল, আলোচনা সভা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি সুইডেন শাখার কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহ-সভাপতি লিখন রায় চৌধুরী। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু।

মালমো শাখা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুমানের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে আরও অংশ নেন নবগঠিত এ কমিটির সভাপতি মোহাম্মদ কামালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সুইডেন বিএনপির কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়ন বলেন, আমাদের নেত্রী, দেশপ্রেমিক ও ভবিষ্যতের কর্ণধার বেগম খালেদা জিয়ার সবাই দু-হাত তুলে দোয়া করবেন, তিনি যেন পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য তিনি আজও পুরো দেশবাসীর কাছে এক অনুপ্রেরণা। আমরাও প্রবাসে থেকে সবার আগে ম্যাডামের সম্পূর্ণ সুস্থতা কামনা করি।

প্রধান অতিথির বক্তব্যে সুইডেন বিএনপির সহ-সভাপতি লিখন রায় চৌধুরী বলেন, দেশ ও জাতীয়তাবাদীর স্বার্থে আমাদের সুইডেনের মালমোসহ প্রবাসের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। ম্যাডাম সুস্থ হয়ে আবার দেশের রাজনীতিতে ফিরে আসবেন এটাই আমাদের সবার প্রার্থনা।

সুইডেন বিএনপির সাবেক সভাপতি ও বিনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেন, আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। এ দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ। আপনারা জানেন সুইডেনে দীর্ঘদিন ধরেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক তথা বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐকবদ্ধভাবে কাজ করে যাবো। বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা এবং বিএনপিতে ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করবো।

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।

Tags: চেয়ারপারসনবিএনপিবেগম খালেদা জিয়াসাবেক প্রধানমন্ত্রী
Previous Post

ধর্মেন্দ্রর গোপন অন্ত্যেষ্টি কেন, হেমার বেদনাবিধুর স্বীকারোক্তি

Next Post

‘অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন

Next Post
অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন

প্রদর্শনীতে দর্শকরা বাউল গানের প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাউল গান বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT