চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দর নগরী পোর্তো’এ ক্রিসমাসের উদ্বোধন অনুষ্ঠান পালন

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
8:27 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
পোর্তোতে ক্রিসমাসের আতশবাজি ও আলোকসজ্জার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী বন্দর নগরী পোর্তো সিটি আজ আলোকসজ্জার ঝলকানিতে নতুন সাজে সেজে উঠল ক্রিসমাস উৎসবকে স্বাগত জানান।

রোববার ৩০ নভেম্বর, শহরের কেন্দ্রস্থল অ্যাভেনিদা ডস আলিয়াডোস-এ অনুষ্ঠিত হয় ক্রিসমাসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে হাজারো মানুষ একত্রিত হয়ে আনন্দোৎসবে উপস্থিত হন। উদ্বোধনী মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে রঙিন আলো, বিশেষভাবে সাজানো বিশাল ক্রিসমাস ট্রি এবং উৎসবমুখর সাজসজ্জা।

পর্তুগাল শহরের মেয়র, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় উৎসব উদযাপনের আহ্বান জানান। অনুষ্ঠানে ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন, সঙ্গীত পরিবেশনা, ঐতিহ্যবাহী নৃত্য এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

পোর্তোর ঐতিহাসিক রাস্তাগুলোয় শুরু হয়েছে ক্রিসমাস মার্কেট, যেখানে স্থানীয় হস্তশিল্প, খাবার এবং উপহার সামগ্রীর দোকানে লেগেছে উৎসবের ব্যস্ততা। উদ্বোধনকে কেন্দ্র করে পুরো শহরে ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। পর্যটক সমাগম শুরু হওয়ায় পোর্তোর হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক এলাকাগুলোতেও দেখা গেছে বিশেষ প্রস্তুতি।

চলতি বছর পোর্তোতে ক্রিসমাস উদযাপন আরও বৈচিত্র্যময় হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ডিসেম্বর জুড়েই চলবে সঙ্গীতানুষ্ঠান, ফায়ারওয়ার্কস এবং নানা সাংস্কৃতিক কার্যক্রম।

Tags: উদ্বোধন
Previous Post

বিজয়ের মাসের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট

Next Post

আমিরুলের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

Next Post
বাংলাদেশের হকির খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরুলের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

বিজিএমইএ'তে বিশেষ দোয়া মাহফিলে বক্তা ও মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’তে বিশেষ দোয়া মাহফিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT