চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেড উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেলে দুই ঘণ্টা কর্মবিরতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ঢাকা মেডিকেলে গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতীকরণের দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় হাসপাতালে আগত অসংখ্য রোগীকে দুর্ভোগ পোহাতে দেখা যায়।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত চলে এই কর্মবিরতি পালন করা হয়। তবে জরুরি বিভাগে স্বল্প পরিসরে চলেছে তাদের সেবাদান।

কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন বহির্বিভাগে।

এসময় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

তিনি বলেন, অথচ ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। এজন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তবে ৩ তারিখ অর্ধদিবস ও ৪ তারিখ থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে।

এদিন, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৮ দফা দাবিতে প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেন নার্সরা।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ব্যানার হাতে কয়েকশ নার্স জড় হন হাসপাতালটির প্রশাসনিক গেটে। এময় ৮ দফার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।

নেতারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস প্রদানের পর দীর্ঘ ১৪ মাসেও নার্সিং ও মিডওয়াইফারি পেশাগত সংস্কার ও বিদ্যমান বৈষম্য নিরসনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তা অতিসত্বর বাস্তবায়নের দাবিতে এবং নার্সিং মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সাথে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে তারা এ আন্দোলনে নেমেছেন।

তাদের এ আন্দোলনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডিওয়াইফারি সোসাইটি (বিএমএস) যৌথভাবে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি-দাওয়া আদায় না হলে ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Tags: কর্মবিরতিফার্মাসিস্ট
Previous Post

ন্যাশনাল হেরাল্ড মামলা: রাহুল–সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ

Next Post

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলি, চারজন নিহত

Next Post
ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় চারজন নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলি, চারজন নিহত

নামস মোটরসের ইলেকট্রিক বাইকের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT