চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপে বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের গাজায় অভিযানের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনিদের প্রতি জাতিসংঘ ঘোষিত সংহতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৫০ হাজার মানুষ রাস্তায় নামে। লন্ডন, জেনেভা, রোম ও লিসবনেও একই দাবিতে বড় সমাবেশ হয়। লন্ডনে আয়োজকরা জানান, প্রায় এক লাখ মানুষ ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার দাবি করেছেন।

ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে। সাম্প্রতিক ড্রোন হামলায় বানি সুফাইলা এলাকায় আট ও ১০ বছরের দুই শিশু নিহত হয়।

বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রতিদিনই তা লঙ্ঘন করছে, মানবিক সহায়তা আটকে দিচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বেসামরিক মানুষের ব্যাপক হত্যাকাণ্ড ও সহায়তা বাধাগ্রস্ত হওয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

গাজা থেকে ফিলিস্তিনিরা জানাচ্ছেন, যুদ্ধবিরতির পরও তারা খাদ্য, ওষুধ, আশ্রয়সহ ন্যূনতম প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে।

Tags: ইসরায়েলগাজা যুদ্ধবিচার দাবি
Previous Post

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু সোমবার, রাত্রিযাপনে থাকবে কড়া বিধিনিষেধ

Next Post

খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

Next Post
খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত ২ এর ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

বাংলাদেশি মুসল্লিরা ইতালিতে দোয়া মাহফিলে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইতালিতে দোয়া-মাহফিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT