চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ক্লাসে বসা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে পুলিশ স্টেশন, বাংলাদেশ পুলিশ, গাজীপুর মডেল থানার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীপুর মডেল থানা, গাজীপুর। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ক্লাসে বসাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ১২টার দিকে বর্মী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুল আহত হয়। তারা সবাই শ্রীপুরের গারড়ন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা জানান, শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় চুড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সাথে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এনিয়ে ক্ষোভে বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসা চত্বরে ঢুকে সিয়াম। এসময় বাকীরা মাদ্রাসায় পরীক্ষা শেষে বের হচ্ছিল, হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের উপর হামলা করে রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলকে আহত করে। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Tags: ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজছুরিকাঘাতশ্রীপুর
Previous Post

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

Next Post

গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ শেষ হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Next Post
People walking through a makeshift market with an archway in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ শেষ হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জন উদযাপন করছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদযাপন করি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT