চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় শীতকালীন পিঠা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন 

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:38 পূর্বাহ্ন 24, নভেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন, পেছনে বোর্ডে লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডা প্রতিনিধি

কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব। এই উপলক্ষে বাংলাদেশ সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, নুরুল হক, রিপন তালুকদার, নীলাঞ্জনা রায়, তাইফুর ইসলাম, রেহানা পারভীন,সুলতানুল ইসলাম, নাজমুন গফুর, এবং মোঃ হাকিম সহ সংগঠনের অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান।  তিনি জানান, ‘নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরে নানা মাত্রিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা আগামী ২৯ নভেম্বর পালন করতে যাচ্ছি শীতকালীন পিঠা উৎসব।’

তিনি বলেন, ‘সারাদিনব্যাপী উৎসবে নানা ধরনের আয়োজনের মধ্যে থাকবে একুশে পদকপ্রাপ্ত একসময়ের সাড়া জাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী সুভ্র দেব-এর মনোমুগ্ধকর সংগীত, স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স, মাল্টিকালচারাল শিল্পীদের পারফরম্যান্স, সুস্বাদু বাহারি রকমের বাংলাদেশি পিঠা, বিভিন্ন ধরনের খাবারের স্টল, জামা-কাপড় ও মহিলাদের বিভিন্ন স্টাইলের সাজ সজ্জার স্টল। এ ছাড়াও থাকছে বাঙ্গালীদের চিরাচরিত আড্ডা আর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।’

তিনি আরো বলেন, ‘অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে ইতোমধ্যে আমাদের নানা কর্মসূচি শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। আশাকরি আপনাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলবে। তিনি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েস কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান । সেই সাথে সকল মিডিয়া, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সকলকে।’

Tags: কানাডাশীতকালীন পিঠা উৎসবসংবাদ সম্মেলন
Previous Post

আবুধাবিতে যে কারণে একসঙ্গে শাহরুখ-সালমান

Next Post

আবার ভারতের অংশ হতে পারে সিন্ধু: রাজনাথ সিং

Next Post
রাজনাথ সিং ভারতের অংশ হতে পারে সিন্ধু নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার ভারতের অংশ হতে পারে সিন্ধু: রাজনাথ সিং

বিধ্বস্ত ভবনের একটি অংশ, ধ্বংসস্তূপ ও কিছু কাপড় ঝুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT