চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্য আর্থশট প্রাইজ: প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in পরিবেশ
A A
প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে দ্য আর্থশট প্রাইজ ২০২৫. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানে ‘গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময়’ অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ কর্তৃপক্ষ

‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বলে জানিয়েছেন সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান।

রোববার রাজধানীর গুলশানে আয়োজিত ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ অর্জন উপলক্ষে ‘গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময়’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার জন্য অনেক ক্ষেত্রে সফল হচ্ছে ফ্রেন্ডশিপ। এই সফলতার স্বীকৃতি হিসেবে বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরষ্কার ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ বিজয়ী হয়েছে সংস্থাটি।

রুনা খান বলেন, দ্য আর্থশট প্রাইজ প্রাপ্তি আমাদের জন্য এক বিরাট সম্মান। এ স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে আন্তর্জাতিক অঙ্গনে।

তিনি বলেন, এ অর্জন সবার। বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী এবং যাদেরকে নিয়ে আমরা কাজ করি, এ পুরস্কার সে অঙ্গীকার ও দায়িত্বকে আরও শক্তিশালী করেছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীতে আরও বিস্তৃতভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ পুরস্কার জয়ের ফলে আগামী এক বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফ্রেন্ডশিপের কর্মসূচি আরও বেশি প্রসার হবে বলে আশা করা হচ্ছে। ফ্রেন্ডশিপের আছে চার অঙ্গীকার; জীবন রক্ষায় প্রচেষ্টা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু অভিযোজন এবং সক্ষমতাবৃদ্ধি। এসব অঙ্গীকারের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু অভিযোজন, সুশাসন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, এবং সংস্কৃতি সংরক্ষণের মত ছয়টি কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ।

‘গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময়‘ অনুষ্ঠানে যোগ দেন, ফ্রেন্ডশিপ এর বাংলাদেশ বোর্ড চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ এবং সংস্থার জেষ্ঠ্য পরিচালকরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, ৫ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক আর্থশট ফাউন্ডেশন ২০২৫ সালের ফাইনালিস্টদের তালিকায় ফ্রেন্ডশিপকে মনোনীত করে। সে ধারাবাহিকতায় গেল ৬ নভেম্বর বৃহস্পতিবার, ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’-এর ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে, ফ্রেন্ডশিপকে বিজয়ী ঘোষণা করা হয়।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খানের হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার।

Tags: জলবায়ু পরিবর্তনফ্রেন্ডশিপ
Previous Post

‘আয়ারল্যান্ড খুবই ভালো খেলেছে, এটাই টেস্টের সৌন্দর্য’

Next Post

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

Next Post
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

আয়কর রিটার্ন দাখিলের জন্য আধুনিক অফিস ভবন, বাংলাদেশের রাজধানীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT