চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ও পুলিশ-প্রশাসন নিয়ে চট্টগ্রামের জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 23, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
চট্টগ্রামে জামায়াত প্রার্থীর নির্বাচনী বক্তব্য, ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতকানিয়া লোহাগাড়া আসনের জামায়াতের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাতকানিয়া–লোহাগাড়া আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের অনুপস্থিতিতে তাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকেও অবশ্যই..প্রশাসনকে অবশ্যই.. প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের (জামায়াতের) আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে—সবকিছু আমাদের কথায় হবে, আমাদের কথায় মামলা করবে।’

শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে আয়োজিত জামায়াতে ইসলামীর ২৩টি সংসদীয় আসনের নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। তার বক্তব্যের কিছুক্ষণ পরই সম্মেলনে যোগ দেন প্রধান অতিথি, জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনাকে আমি যে কথাটা শুনাতে চেয়েছি, নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি শুনতে পারেন নাই। যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষক দাঁড়িপাল্লার কথা বলবে। পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটবে। ওসি সাহেব আপনার কোন প্রোগ্রাম আছে—সকালেই জেনে নেবে এবং আপনাকে প্রোটোকল দেবে। টিএনও সাহেব উন্নয়নের যে হিসাব আছে, সেগুলো নমিনির কাছ থেকে বের করতে হবে।’

উল্লেখ্য, সম্মেলনে কনভেনশন হলের ভেতরে–বাইরে এলইডি টিভির মাধ্যমে প্রচারসহ কয়েক হাজার জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাহজাহান চৌধুরীর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সমালোচনার ঝড় তুলেছে।

Tags: জামায়াতে ইসলামীডাক্তার শফিকুর রহমান
Previous Post

উত্তরায় প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগার চালু

Next Post

যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ভেনেজুয়েলায় বহু ফ্লাইট বাতিল

Next Post
বিমানবন্দরে উড়ানের সময়সূচি দেখানো বড় স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ভেনেজুয়েলায় বহু ফ্লাইট বাতিল

প্রিজন ভ্যানের ছবি, নিরাপত্তা জোরদার, বাংলাদেশ জেল. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের মামলায় সেনা কর্মকর্তাদের আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT