চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদ খানের নামে নাট্যপদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 পূর্বাহ্ন 06, মার্চ 2017
in বিনোদন
A A
খালেদ খান

খালেদ খান

সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ খানের নামে নাট্যপদক চালু করছে নাটকের দল প্রাঙ্গণেমোর। ‘প্রাঙ্গণেমোর যুবরাজ সেরা নাটক’ নামে দেওয়া হবে এই পদক।

প্রাঙ্গণেমোর নাট্যদলের দলপ্রধান অনন্ত হীরা বলেন, ‘প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খানের স্মরণে প্রাঙ্গণেমোর বছরের সেরা নাটক নির্বাচন করে এ পদক প্রদান করবে। এরই মধ্যে জুরি বোর্ড ২০১৬ সালে মঞ্চে আসা নতুন তিনটি নাটক প্রাথমিকভাবে মনোনীত করেছে—বটতলার “ক্রাচের কর্নেল”, নাগরিক নাট্যাঙ্গনের “গহর বাদশা ও বানেছা পরী” এবং যশোর বিবর্তন নাট্যদলের “মাতব্রিং”। এ বছর নাট্যমেলার সমাপনী দিন ১৮ মার্চ এই পদক দেওয়া হবে। এরপর প্রতি দুই বছর পরপর দেওয়া হবে পদক। তখন দুই বছরের জন্য পদক পাবে দুটি নাটক। পুরস্কার হিসাবে দেওয়া হবে ক্রেস্ট ও টাকা।’

কলকাতার সংসৃতি নাট্যদলের নাটক ‘ব্রেন’

প্রাঙ্গণেমোর এবার ৭ম নাট্যমেলার আয়োজন করছে। ১০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধন হবে ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭’। জানা গেছে, এই নাট্যমেলা যৌথভাবে উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার হর্ষ বর্ধন স্প্রিংলা।

নাট্যমেলার এবারের স্লোগান ‘তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব’।

কল্যাণীর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘নূরলদীনের সারাজীবন’

নয় দিনের এই নাট্যমেলায় মঞ্চস্থ হবে ভারতের চারটি এবং বাংলাদেশের পাঁচটি নাটক। ভারতের নাটকগুলো হলো কলকাতার সংসৃতি নাট্যদলের ‘ব্রেন’, নিভা আর্টসের ‘ওরা আটজন’, কল্যাণীর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘নূরলদীনের সারাজীবন’ আর দিল্লির বাংলা নাটকের দল গ্রীনরুম থিয়েটারের ‘অসুখ’। বাংলাদেশ থেকে মঞ্চস্থ হবে লোকনাট্যদলের ‘কঞ্জুস’, সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’, নাগরিক নাট্যাঙ্গণের ‘গহর বাদশা ও বানেছা পরী’, থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’ আর প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘আমি ও রবীন্দ্রনাথ’।

Tags: অনন্ত হীরাপ্রাঙ্গণেমোর
Previous Post

মেয়ের তৈরি পোশাক পরেছিলেন জেনিফার লোপেজ

Next Post

ট্রাম্পের ফোনে অাড়িপাতার অভিযোগ অস্বীকার করলেন সাবেক গোয়েন্দা প্রধান

Next Post

ট্রাম্পের ফোনে অাড়িপাতার অভিযোগ অস্বীকার করলেন সাবেক গোয়েন্দা প্রধান

শেখ হাসিনা

জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT