চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের প্রতি তিনজনের একজন নারী সঙ্গীর দ্বারা যৌন সহিংসতার শিকার: ডব্লিউএইচও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী আর্ট ওয়ালপেপার, মানবাধিকার ও সচেতনতা বার্তা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে দ্বারা নির্যাতন কিংবা যৌন সহিংসতার শিকার হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) সংস্থার নতুন প্রতিবেদনে বলা হয়, সঙ্গীর দ্বারা যৌন সহিংসতার শিকার নারীর সংখ্যা প্রায় ৮৪ কোটি। ডব্লিউএইচও এই সহিংসতাকে মানবজাতির একটি প্রাচীন ও মারাত্মক অন্যায় হিসেবে উল্লেখ করেছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, নারীর প্রতি সহিংসতা মানবজাতির ইতিহাসে অন্যতম প্রাচীন ও বিস্তৃত অন্যায়। অথচ এটি সবচেয়ে কম গুরুত্ব পাওয়া সমস্যা। অর্ধেক জনগণ যদি ভয়ে থাকে, তাহলে কোনো সমাজই ন্যায়সংগত বা নিরাপদ দাবি করতে পারে না। এই সহিংসতা নির্মূল করা শুধু নীতি নয়, এটি মানবিক মর্যাদা, সমতা এবং অধিকার নিশ্চিত করার বিষয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে ১৫ বছর বা তার বেশি বয়সের ৩১ কোটি ৬০ লাখ নারী ও কিশোরী শারীরিক বা যৌন সহিংসতার সম্মুখীন হয়েছেন। প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬৮টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বৈশ্বিক বরাদ্দ অত্যন্ত সীমিত। ২০২২ সালে বৈশ্বিক বৈদেশিক সহায়তার মাত্র শুন্য দশমিক ২ শতাংশ এই কর্মসূচিতে ব্যয় করা হয়েছিল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তের কারণে বরাদ্দ আরও কমে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ, দীর্ঘস্থায়ী সংকট, বাস্তুচ্যুতি, পরিবেশগত অবনতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

Tags: ডব্লিউএইচওযৌন সহিংসতা
Previous Post

অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়সের আগে ব্যবহার করা যাবে না ইনস্টাগ্রাম

Next Post

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদির

Next Post
যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদির যুবরাজের. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদির

উচ্চতর রেলপথে চলন্ত মেট্রো ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের আচরণে ক্ষুব্ধ হয়ে মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দিয়ে ছাত্রের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT