চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব, বাংলাদেশি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ ২০ নভেম্বর ঢাকায় পৌঁছাচ্ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। চার দিনব্যাপী সফরে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিসহ বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক ও নির্বাচন সংশ্লিষ্ট অংশীদারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

কমনওয়েলথের তথ্য অনুযায়ী আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলা এই সফরের মূল লক্ষ্য হবে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা জোরদার করা। বিশেষ গুরুত্ব পাচ্ছে আগামী ফেব্রুয়ারি ২০২৬ এর জাতীয় নির্বাচন।

সফরের আগে শার্লি বচওয়ে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দিয়েছিল এবং এটি আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বিভিন্ন পক্ষের সঙ্গে সরাসরি কথা বলে আমি বর্তমান পরিস্থিতি বুঝতে চাই এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহায়তার ক্ষেত্র নির্ধারণ করব। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে যাতে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রস্তুতির সময় এই সফর কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।কমনওয়েলথ জানিয়েছে মহাসচিবের এই সফর গত মাসে দেশে আগত প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের সফরের ধারাবাহিক অংশ। মূল্যায়ন দল বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আসন্ন নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেছিল।

সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ছাড়াও মহাসচিবের বৈঠক হবে, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে। এই আলোচনায় গণতন্ত্র ও সুশাসন শান্তিপূর্ণ নির্বাচন এবং বাংলাদেশকে সহায়তার সম্ভাব্য দিক নিয়ে মতবিনিময় হবে।

সফরকালে তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা স্ট্র্যাটেজিক প্ল্যান তুলে ধরবেন যার তিনটি মূল স্তম্ভের একটি হচ্ছে গণতন্ত্র। তিনি জানতে চাইবেন বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে।

Tags: কমনওয়েলথ মহাসচিবনির্বাচন
Previous Post

দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম

Next Post

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, দেখে নিন কোন দেশে কখন?

Next Post
প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য দেশের বাইরে বিভিন্ন দেশে তথ্য সংগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, দেখে নিন কোন দেশে কখন?

রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT