চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ২২ বছর আগে ভারতের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সাফের ওই আসর বসেছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালে। এবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ১-০ গোলে, ঢাকার সেই জাতীয় স্টেডিয়ামে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন।

২০০৩ সালে সাফের ওই ম্যাচে নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। যোগ করা সময়ের ৮ মিনিটে অর্থাৎ ৯৮ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন মতিউর রহমান মুন্না। তবে এবার বাংলাদেশ জয় পেয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচে নেমেই ফাউল করে বাংলাদেশ। সেখান থেকে ফ্রি কিক পেলেও ভারতীয় খেলোয়াড়দের অফসাইডের ফাঁদে ফেলে বাংলাদেশ। তৃতীয় মিনিটে বাংলাদেশ আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। অষ্টম মিনিটে ভারতের আক্রমণ রুখে দেন ফয়সাল আহমেদ ফাহিম।

১১ মিনিটে লম্বা পাসে বল পান ফরোয়ার্ড রাকিব হোসেন। ডি বক্সের মধ্যে দারুণভাবে বল পাঠান লাল-সবুজের নাম্বার টেন। ভালো সুযোগ পেয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার শেখ মোরসালিন।

২৬ মিনিটে জায়ান আহমেদ ভালো ক্রস দিলেও অফসাইডের ফাঁদে পড়েন মোরসালিন। ২৭ মিনিটে চোটে মাঠ ছাড়েন তারিক কাজী, নামেন শাকিল আহাদ তপু। ৩০ মিনিটে গোলবার ছেড়ে যান মিতুল মারমা। তার ভুল পাসে বল পেয়ে যান ভারতের লালিয়ানজুলা চাংতে। ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট করেন। হেডে বল ক্লিয়ার করে বাংলাদেশকে গোল হজম থেকে বাঁচান হামজা। পরে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নেমেই কর্নার আদায় করে নেন রাকিব হোসেন। অবশ্য দুই মিনিট পর হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখেন এ স্ট্রাইকার। ওই ফ্রি কিক থেকে হেড দেন সুরেশ সিং, বারের সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। ৫৮ মিনিটের সময় ভারতের আরও একটি আক্রমণ প্রতিহত করেন মিতুল।

৬৬ মিনিটের সময় ভালো আক্রমণ করেন ভারতের মোহামেদ সানান, অবশ্য বল ঠেকাতে সমস্যা হয়নি মিতুলের। ৬৯ মিনিটে মিতুল আবারও ভুল করেন গোলবারের সামনে। অবশ্য কর্নারের বিনিময়ে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। পরে জায়ান আহমেদ ও মোরসালিনকে উঠিয়ে নেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

৭৯ মিনিটে শাকিল আহাদ তপু একাই বলে টেনে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট করেন। ভারতের গোলরক্ষক ঠেকিয়ে দেন বল। ৮২ মিনিটে রাকিবের হেড ভারতের অধিনায়ক সন্দেশ ঝিংঘানের হাতে লাগে, বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টির জোরালো আবেদন করলেও সেটি দেননি রেফারি।

যোগ করা সময়ের শেষ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। পরে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tags: এএফসিএশিয়ান কাপবাংলাদেশভারতমোরসালিনরাকিবলিড স্পোর্টসহামজা
Previous Post

শততম টেস্টে মুশফিককে ছাড় দিতে চায় না আয়ারল্যান্ড

Next Post

বিশ্ব সিওপিডি দিবস ২০২৫ উপলক্ষে কর্মশালা

Next Post
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী, বেশিরভাগই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সিওপিডি দিবস ২০২৫ উপলক্ষে কর্মশালা

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ভোটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মুখোমুখি আয়ারল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT