চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা, ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচনী কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্তও অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, বডি ক্যামেরা কেনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হয়েছে। আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব থাকলেও এখন সংখ্যা ‘রেশনালাইজ’ করা হবে। সব ভোটকেন্দ্রে নয়, বরং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে কেবল স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, “মূল্য, প্রকিউরমেন্ট প্রক্রিয়া ও মনিটরিং সক্ষমতা যাচাই করে স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। সংখ্যা কমবে, তবে কতটা কমবে তা প্রস্তাব আসার পর জানা যাবে। খুব দ্রুতই এটি এগোবে।”

এদিন বৈঠকে আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আনসারদের অস্ত্র অনেক পুরোনো হয়ে গেছে। তাই নতুন অস্ত্র কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

এ ছাড়া বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রোজার আগেই চাল ও গম আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে–  চাহিদা মেটাতে এক কোটি ই-পাসপোর্টের বই কেনা হবে এবং টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা আমদানির প্রক্রিয়াও ত্বরান্বিত করা হবে।

Tags: অর্থ উপদেষ্টাআগামী জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

‘মাঝে মাঝে ভাবি মুশফিক খুবই একঘেয়ে জীবন যাপন করেন’

Next Post

গণভোট: ব্যালটে থাকা চারটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত

Next Post
বাংলাদেশের গণভোটের জন্য ব্যালট পেপার ও ভোটদান প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভোট: ব্যালটে থাকা চারটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত

হাঙ্গেরিতে অভিনেতা তাসিফের কমেডি পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঙ্গেরিতে আলো ছড়াচ্ছেন অভিনেতা মুরাদপুত্র তাসিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT