চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে অজয়-রাকুলের ছবি কেমন জমলো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in বিনোদন
A A
অজয়-রাকুলের ছবি, তারা বাইকে চড়ে হাসিমুখে আনন্দে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগন ও রাকুল প্রীত সিং অভিনীত ছবি ‘দে দে পেয়ার দে টু’। যেটি ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘দে দে পেয়ার দে’ ছবির সিকুয়েল। এবার দীর্ঘ ছয় বছর পর নির্মিত হলো সেই সিকুয়েল। ইতিমধ্যে বক্সঅফিসে বেশ ভাল সাড়া ফেলেছে ছবিটি।

প্রথম পার্ট আকিব আলী দ্বারা পরিচালিত হলেও দ্বিতীয় পার্ট অংশুল শর্মা পরিচালনা করছেন। তবে নির্মাতা বদলে গেলেও সিনেমাটিতে ৩৫ বছর বয়সি রাকুলের সঙ্গে ফের জুটি বেঁধেছেন ৫৬ বছর বয়সি অজয়। তবে সিনেমাটিতে নেই টাবু।

বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা আয় করেছে ৮.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ১২ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০.৫ কোটি রুপি।

অন্যদিকে স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ২৯.২৫ কোটি রুপি।

শুরুতে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি ‘দে দে পেয়ার দে টু’। তবে দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেন, “সিনেমাটির দৈর্ঘ্য আমাকে অস্থির করে ফেলেছে।” পাঁচে আড়াই রেটিং দিয়েছেন তিনি।

‘দে দে পেয়ার দে’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু দ্বিতীয় পার্টের গল্প। এতে ২৮ বছর বয়সি আয়েশার প্রেমে পড়বেন ৫২ বছর বয়সি আশীষ। যেই চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং ও অজয় দেবগন।

সিনেমাটির দ্বিতীয় পার্টের বিভিন্ন চরিত্রে দেখা যাবে, আর মাধবন, জাভেদ জাফেরি, ইশিতা দত্ত, সঞ্জীব শেঠ প্রমুখ। প্রথম পার্ট নির্মাণে ব্যয় হয়েছিল ৭৮ কোটি রুপি, আর দ্বিতীয় পার্টে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি।

Tags: অজয় দেবগনরাকুল প্রীত সিং
Previous Post

এবার ১০ গোল পাকিস্তানের, ৩-০তে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Next Post

মামলার বিষয়টি পুরোপুরি ‘ভুয়া ও মিথ্যা’: মেহজাবীন

Next Post
মেহজাবীন হাসিমুখে সুন্দর পোশাকে, প্রবাসী আঙ্কেল-আন্টিদের জন্য নাটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার বিষয়টি পুরোপুরি ‘ভুয়া ও মিথ্যা’: মেহজাবীন

মিশেল ওবামা হাসিমুখে বক্তৃতা দিচ্ছেন, শক্তিশালী ও প্রভাবশালী নারী নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকা নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়: মিশেল ওবামা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT