চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সংকট মোকাবিলায় দেশজুড়ে ধরা ও ওয়াটারকিপার্সের কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in পরিবেশ
A A
জনগণ জলবায়ু সংকট মোকাবিলায় ধরা ও ওয়াটারকিপার্সের কর্মসূচিতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জলবায়ু সংকটের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক, সামগ্রিক ও জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে দেশের ১২টি জলবায়ু-প্রভাবিত স্থানে সমন্বিত কর্মসূচি পালন করা হয়েছে।

কপ৩০ চলাকালীন অনুষ্ঠিত এই বৈশ্বিক উদ্যোগের উদ্দেশ্য হলো ভূমি, জল, ম্যানগ্রোভ, নদী, সমুদ্র, বন, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-সংগ্রামকে সামনে আনা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করা।

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বৈষম্য, কর্পোরেট আধিপত্য, সামরিক দমন-পীড়ন ও পরিবেশ ধ্বংস একত্রে মানুষের ওপর বহুমুখী সংকট তৈরি করেছে। বিশ্বের প্রতিটি প্রান্তে জলবায়ু বিপর্যয়ের অভিঘাত বিশেষত কৃষ্ণাঙ্গ, আদিবাসী, নারী, শ্রমজীবী ও নদী–উপকূলনির্ভর জনগোষ্ঠীর ওপর আরও তীব্রভাবে নেমে আসছে। আমরা বিশ্বাস করি, এই সংকটের বাস্তব সমাধান জানেন সেই মানুষগুলিই, যারা প্রতিদিন ভূমি, জল, বন, ম্যানগ্রোভ ও জীবনসংগ্রামের ময়দানে লড়াই করে যাচ্ছেন।

এই বাস্তবতাকে সামনে রেখে মোংলায় মানববন্ধন, বরগুনা সদরে সাইকেল র‍্যালি, তালতলীতে মানববন্ধন, পাথরঘাটায় নৌ–র‍্যালি ও মানববন্ধন, কলাপাড়ায় সাইকেল র‍্যালি ও মানববন্ধন, পেকুয়ায় সাইকেল র‍্যালি, কুতুবদিয়ায় সাইকেল র‍্যালি ও পথসভা, মহেশখালী, পাবনা, জামালপুর ও সিলেটে মানববন্ধন, হবিগঞ্জে নাগরিকবন্ধন এবং ঢাকার প্রেসক্লাবে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম শুধু পরিবেশ রক্ষার লড়াই নয়, এটি জীবন ও মানবিক মর্যাদা রক্ষার সংগ্রাম। কর্পোরেট দায়মুক্তি ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান, প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে দৃশ্যমান করা এবং ভূমি, জল, ম্যানগ্রোভ ও জীববৈচিত্র্য রক্ষায় ন্যায্য ও বৈশ্বিক পদক্ষেপের দাবি জানিয়ে প্রতিটি স্থানে ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরা হয়।

Tags: জলবায়ুদেশব্যাপী কর্মসূচি
Previous Post

নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ

Next Post

‘ভারত ছাড়া সব দলকেই হারানোর সক্ষমতা আমাদের রয়েছে’

Next Post
ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত ছাড়া সব দলকেই হারানোর সক্ষমতা আমাদের রয়েছে’

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে রুনা লায়লা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আইয়ে ‘চিরদিন আমি রবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT