চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নতুন চরিত্রের প্রচার, বাংলার বিনোদন ও সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে যাচ্ছে জাকিরকেও। আরো এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া।

নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল সারপ্রাইজ হবে! কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে অমি লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ সেই ছবিতে মুখ দেখা যায়নি অভিনেত্রীর। তবে সেই রহস্য জানা গেল বৃহস্পতিবার সন্ধ্যায়, নির্মাতার পোস্ট থেকে।

পোস্টার প্রকাশ করে চমকে দিয়ে অমি জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক হলেন স্পর্শিয়া।

এই অভিনেত্রী বলেন, গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সাথে সাথে হ্যাঁ বলে দেই। তাছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়।

অভিনেত্রী বলেন,“এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনও কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকরা বলবেন।”

কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্টে ফিমেল চরিত্রের চেয়ে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন, এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি।

তিনি বলেন,“আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ, এবং এটাও দর্শকের বিশ্বাসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারো পেয়ার হয় কিনা, বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।”

সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।

Tags: আবদুল্লাহ রানাইরফান মৃধা শিবলু পাভেলকাজল আরেফিন অমিচাষী আলমজিয়াউল হক পলাশতৌসিফ মাহবুবমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরশামীমা নাজনীনস্পর্শিয়া
Previous Post

ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে ফেডারেশনগুলোকে এনএসসি’র বার্তা

Next Post

হাইকোর্টের সামনে থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

Next Post
হাইকোর্টের সামনে ভিড় ও পুলিশি তল্লাশি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের সামনে থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

প্রতিবাদে অংশ নেওয়া একজন নারীকে পুলিশ সদস্যরা সহায়তা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র জার্মান পুলিশ মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT