চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে গভীর রাতে আগুন দিয়ে অবরোধ ও মিছিল

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
2:31 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা গজারিয়ায় ট্রাকের আগুন নেভাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানান, আকিজ পেপার মিলের সামনে কুমিল্লাগামী লেনে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া ট-১১-২২০৮ নম্বরের একটি ট্রাকে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের মালামালে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ছবি: সংগৃহীত

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, আগুনে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গজারিয়ায় ট্রাকের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যানবাহন চলাচল বন্ধ

এদিকে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে রাতে কেওটখালী এলাকায় অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। বুধবার গভীর রাত আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় এক্সপ্রেস ওয়ের মূল লাইনে আগুন দিয়ে অবরোধ করলে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর আগে রাত ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীনগর উপজেলার নেতা কর্মীরা মটর সাইকেল বহর নিয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট বিক্ষোভ মিছিল করে মহড়া দেন।

Tags: ট্রাকে দুর্বৃত্তদের আগুন
Previous Post

ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় প্রত্যাশা করছি: চিফ প্রসিকিউটর

Next Post

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

Next Post
অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

রাষ্ট্রপতির সইয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT