চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একজন শান্তর চেয়ে বাংলাদেশ দলটা বড়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুনে শ্রীলঙ্কা সফরে শেষ টেস্ট খেলে দীর্ঘ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। চার মাসের মাথায় আবারও টেস্টের নেতৃত্বে ফিরেছেন। সিদ্ধান্ত থেকে সরে আসার পেছনে কারণ বলেছেন, ব্যক্তিগত ভাবনার চেয়ে দলের চিন্তার প্রাধান্য দিয়েছেন।

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আবারও অধিনায়কত্ব নেয়ার পেছনের কারণ জানান শান্ত। বলেছেন, ‘কিছুদিন অধিনায়ক ছিলাম না। ওই সময় রিল্যাক্স ছিলাম, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে। ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। একটা সময় মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দলটা অনেক বড়। আমার চিন্তা থেকে বড় চিন্তা হল যে, আসলে বাংলাদেশ দলের কী প্রয়োজন।’

‘যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা সাবেক ক্রিকেটার যারা বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটা দলের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। তাই আলোচনাটাকে পুরোপুরি সম্মান দিয়েছি। যদি এক কথায় বলি যে আমার মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। তাই দলটাকে আগে রেখে আবার এই সিদ্ধান্তে এসেছি।’

গত জুনে শান্তকে আকস্মিকভাবে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। সেসময় বোর্ড তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখার কৌশলের অংশ হিসেবে ওয়ানডে নেতৃত্ব দেয় মেহেদী হাসান মিরাজের কাঁধে। এরপর শ্রীলঙ্কায় কলম্বো টেস্ট শেষে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন শান্ত।

Tags: আয়ারল্যান্ডটেস্ট সিরিজবাংলাদেশলিড স্পোর্টসশান্তসিলেট
Previous Post

অধিনায়ক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসায় সেনাপ্রধান

Next Post

শেষ হল বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা

Next Post
বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হল বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা

বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের সামনে ভোটের ব্যালট বাক্সের প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT