চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কির হ্যাটট্রিক, বড় জয় বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 10, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি গোল করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে লা লিগায় নবম জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কির হ্যাটট্রিকে সেল্টা ভিগোর মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে কাতালুনিয়ান ক্লাবটি। একই রাতে ড্র করা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন তিন পয়েন্টের।

হ্যান্সি ফ্লিকের শিষ্যরা লা লিগার ১২তম ম্যাচে রোববার রাতে ৪-২ গোলে জিতেছে। বার্সার হয়ে আরেকটি গোল পেয়েছেন লামিন ইয়ামাল। ইংলিশ তারকা মার্কাস র‍্যাশফোর্ড গোল না পেলেও তিন গোলে রেখেছেন অবদান।

প্রথমার্ধের শুরুতে ১০ মিনিটে লেভান্ডোভস্কি স্পটকিক থেকে গোল করে বার্সাকে লিড এনে দেন। বর্তমান চ্যাম্পিয়নরা লিড নেয়ার এক মিনিট পর সার্জিও ক্যারিয়া বার্সার জালে বল পাঠান। ৩৭ মিনিটে আবারও গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন লেভা।

ছয় মিনিট পর বোর্জা গ্লেসিয়াস বার্সার জালে বল পাঠিয়ে সমতা ফেরান। ইয়ামাল প্রথমার্ধের যোগ করা সময়ে ভিগোর জালে বল পাঠিয়ে ফের বার্সাকে লিড এনে দেন। দুবার পিছিয়ে পড়া ভিগো আর ম্যাচে ফিরতে পারেনি।

৭৩ মিনিটে গোল করে মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা। বাকি সময় দুদলের কেউই আর গোল করতে পারেননি। যোগ করা অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। ম্যাচে প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে পাঠায় বার্সেলোনা। সেল্টার ৫ শটের ৩টি লক্ষ্যে ছিল।

১২ ম্যাচে ৯ জয় ও এক ড্র নিয়ে ২৮ পয়েন্ট এখন বার্সার। লা লিগার টেবিলে দুইয়ে অবস্থান তাদের। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ। রোববার তারা রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

আন্তর্জাতিক ফুটবল বিরতির পর আবারও মাঠে ফিরবে বার্সেলোনা। ২২ নভেম্বর ঘরের মাঠে অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে।

Tags: ইয়ামালবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কিহ্যান্সি ফ্লিক
Previous Post

পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ

Next Post

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২শ ফ্লাইট বাতিল, বিলম্বে চরম ভোগান্তি

Next Post
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের ভিড়, বাতিল ও বিলম্বের কারণে চরম ভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২শ ফ্লাইট বাতিল, বিলম্বে চরম ভোগান্তি

নেইমার ফুটবল খেলোয়াড়, হলুদ কার্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল না পেলেও হলুদ কার্ড পেয়েছেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT