চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২শ ফ্লাইট বাতিল, বিলম্বে চরম ভোগান্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 10, নভেম্বর 2025
in আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের ভিড়, বাতিল ও বিলম্বের কারণে চরম ভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাটডাউনে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, ৩২শ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশজুড়ে ৩ হাজার ২শ টিরও বেশি ফ্লাইট বাতিল এবং আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।

সোমবার (১০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল বিল নিয়ে অচলাবস্থা ৪০ দিনে পৌঁছানোর পর রোববার একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছানো হলেও, তার আগেই দেশজুড়ে ভ্রমণ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গত সপ্তাহে অভ্যন্তরীণ ফ্লাইট ধীরে ধীরে কমানোর নির্দেশ দেয়। এর কারণ হিসেবে বলা হয়, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) ক্লান্তি ও কর্মবিরতির প্রবণতা বাড়ছে।

মার্কিন সরকারের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কর্মী হিসেবে বিবেচিত প্রায় ১৩ হাজার নিয়ন্ত্রক ১ অক্টোবর থেকে বেতন ছাড়াই কাজ করছেন, যা তাদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।

এফএএ নির্দেশনা অনুযায়ী, শুক্রবার সকাল থেকে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানো হয়। সোমবার থেকে ৬ শতাংশ, বৃহস্পতিবার থেকে ৮ শতাংশ, আর শুক্রবারের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

গত তিন দিনে ফ্লাইট বাতিলের হার দ্রুত বেড়েছে। শুক্রবার প্রায় ১ হাজার, শনিবার ১ হাজার ৫০০ এবং রোববার ৩ হাজার ২৯২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেছেন, থ্যাঙ্কসগিভিংয়ের আগে বিমান ভ্রমণ প্রায় থমকে যেতে পারে। সবাই পরিবার দেখতে ভ্রমণ করতে চাইবে, কিন্তু ফ্লাইট চলাচল তখন আরও ধীর হয়ে পড়বে। তিনি আরও বলেন, যতদিন বিমান নিয়ন্ত্রকদের বেতন বন্ধ থাকবে, পরিস্থিতি কেবল খারাপের দিকেই যাবে।

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং সময়টি বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুম। গত বছর (২০২৪) এ সময় প্রায় ৮ কোটি আমেরিকান ভ্রমণ করেছিলেন এবং ছুটির পরদিন বিমানবন্দরে রেকর্ড ৩ কোটি ৯ লাখ যাত্রী স্ক্রিনিং করা হয়েছিল।

এদিকে রোববার রাতে যুক্তরাষ্ট্রের সিনেটে জানুয়ারির শেষ পর্যন্ত সরকারি কার্যক্রমের জন্য তহবিল পুনর্বহালের বিষয়ে একটি সমঝোতা চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে সিনেট ও প্রতিনিধি পরিষদের অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন।

Tags: যুক্তরাষ্ট্রে শাটডাউন
Previous Post

লেভান্ডোভস্কির হ্যাটট্রিক, বড় জয় বার্সার

Next Post

গোল না পেলেও হলুদ কার্ড পেয়েছেন নেইমার

Next Post
নেইমার ফুটবল খেলোয়াড়, হলুদ কার্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল না পেলেও হলুদ কার্ড পেয়েছেন নেইমার

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের ছবি, যুক্তরাষ্ট্রের সংসদ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন অবসানে সিনেটে সমঝোতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT