চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে মূল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও প্লেট সেমিফাইনালে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্লেট পর্বের ফাইনালে উঠেছে আকবর আলীর দল।

মং কংয়ের মিশন রোড মাঠে রোববার হংকং সিক্সেসের প্রথম প্লেট সেমিফাইনালে প্রোটিয়াদের ২৫ রানে হারিয়েছে লাল-সবুজ দল। টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। বড় লক্ষ্যে নেমে ১০৩ রানে থামে সাউথ আফ্রিকা।

ব্যাট হাতে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ৮ ছক্কা ও এক চারে ৫৩ রান আসে তার ব্যাট থেকে। তার ফিফটি পেরোনো ইনিংসের সঙ্গে জিসান আলম ও মোসাদ্দেক হোসেন সৈকতের ২৪ ও ২৭ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

রান তাড়ায় নেমে প্রোটিয়াদের দুই ওপেনার জোরিখ ফন শালকউইক ও আবদুল্লাহ বায়োমির জুটিতে ২.৪ ওভারে আসে ৫৯ রান। ১০ বলে ৩৮ করে বায়োমি আউট হলে টিকে থাকতে পারেননি ৯ বলে ২৮ রান করা জোরিখও। বাকিদের কেউই আর দ্রুত রান তুলতে না পারলে শেষপর্যন্ত নির্ধারিত ৬ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৩ রানে থামে সাউথ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও জিসান আলম। এছাড়া একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আকবর আলী।

এবারের আসরে অংশ নিয়েছে মোট ১২টি দল। যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলকে নিয়ে চলছে এই প্লেট পর্ব। অন্য সেমিফাইনালে হংকংয়ের কাছে ৫ উইকেটে হেরেছে আফগানিস্তান। প্লেট ফাইনালে রোববার দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং।

Tags: আকবর আলীবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহংকংহংকং সিক্সেস
Previous Post

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা

Next Post

ওয়ালটন কেবলস এখন রপ্তানি হচ্ছে মালদ্বীপে

Next Post
ওয়ালটন কেবলসের আন্তর্জাতিক রপ্তানি কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন কেবলস এখন রপ্তানি হচ্ছে মালদ্বীপে

শিক্ষকদের মুক্তির দাবিতে আন্দোলনরত মানুষের বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজনের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT