চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৯৪ দিন পর ন্যু ক্যাম্পে অনুশীলনে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Bangladesh cricket team players on the field during a match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যু ক্যাম্প

বার্সেলোনা ৮৯৪ দিন পর প্রথমবার নতুনরূপের স্পটিফাই ক্যাম্প ন্যুতে নেমেছে। ক্লাবটির প্রত্যাবর্তনের স্মরণীয় মুহূর্ত যেটি। আনুমানিক ২২ হাজার দর্শকের সামনে অনুশীলন করছে কাতালনরা।

শুক্রবার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে অনুশীলন করছে বার্সেলোনা। এটি সমর্থকদের সামনে একটি উন্মুক্ত প্রশিক্ষণ সেশন।

স্টেডিয়ামটির সংস্কার কাজ এখনও চলছে। বার্সা এখনও নিশ্চিত নয় কবে হোম গ্রাউন্ডে আবারও ম্যাচ খেলবে। অবশ্য ইতিমধ্যেই ন্যু ক্যাম্পে খেলার জন্য অনুমতি পেয়ে গেছে তারা। তবে ক্লাবটি জানিয়েছে, সেখানে খেলা আয়োজনের আগে দ্বিতীয় অনুমতির জন্য অপেক্ষা করবে এবং ধারণক্ষমতা ৪৫,০০০ দর্শকের জন্য আবেদক করবে।

ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা আশা করছেন, নভেম্বরের শেষদিকে প্রথম ম্যাচটি খেলতে পারবে বার্সেলোনা। এ মাসের শেষ দুটি ম্যাচ, ২২ নভেম্বর অ্যাথলেটিক ক্লাব এবং ২৯ নভেম্বর আলাভেসের বিপক্ষে নামবে কাতালানরা।

বার্সেলোনা হোম স্টেডিয়ামে শেষবার খেলেছিল ২০২৩ সালের ২৮ মে, মায়োর্কার বিপক্ষে লা লিগার ম্যাচে। সেদিন কাতালানরা ৩-০ ব্যবধানে জিতেছিল। আনসু ফাতি ও  রবার্ট লেভান্ডোভস্কির পাশাপাশি গোল করেছিলেন গ্যাভি।

সেই ম্যাচের কথা মনে করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাভি লিখেছেন, ‘পুরনো ক্যাম্প ন্যুতে শেষ গোলটি করাটা সবসময় সম্মানের হবে এবং আমার স্মৃতিতে থাকবে। তোমাদের সকলের সাথে নতুন গোলটি উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বর্তমান দলের বেশ কয়েকজন সদস্য কখনও ক্যাম্প ন্যুতে খেলার রোমাঞ্চ অনুভব করেননি। এরমধ্যে আছেন কোচ হ্যান্সি ফ্লিকও।

ওজসিচ সেজেসনি এবং মার্কাস র‍্যাশফোর্ড আগে ন্যু ক্যাম্পে খেললেও এসেছিলেন প্রতিপক্ষ হিসেবে। অন্যদিকে মার্ক কাসাদো, দানি ওলমো, ফেরমিন লোপেজ, জেরার্ড মার্টিন, মার্ক বার্নাল এবং পাউ কিউবারসির মতো একাডেমি তরুণরা ক্যারিয়ারে প্রথমবার পেশাদার খেলোয়াড় হিসেবে ন্যু ক্যাম্পে পা রাখতে চলেছেন। গোলরক্ষক হুয়ান গার্সিয়া এবং ফরোয়ার্ড রুনি বার্ডঘজি প্রথমবার এ মাঠে উপস্থিত হবেন।

Tags: গ্যাভিন্যু-ক্যাম্পফ্লিকবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্র-ভারতের প্রতিরক্ষা চুক্তি কী প্রভাব ফেলবে?

Next Post

জাহানারার পাশে কোয়াব, দোষীদের শাস্তি দাবি

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারার পাশে কোয়াব, দোষীদের শাস্তি দাবি

নিউজিল্যান্ড এডুকেশন এক্সপোতে শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT