চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বর থেকে শান্তিতে পুরস্কার চালু করছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
একজন পুরুষ ফুটবল কর্মকর্তা হাসিমুখে বল ধরে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়ান্নি ইনফ্যান্তিনো

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা এবছর থেকে চালু করতে চলেছে ‘ফিফা শান্তি’ পুরস্কার। ৫ ডিসেম্বর ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে, সেদিন নতুন পুরস্কারটিও যাত্রা করবে, জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কে পেতে পারেন এমন প্রশ্ন অবশ্য এড়িয়েই গেছেন ফিফা সভাপতি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ফিফা শান্তি পুরস্কার নামে পরিচিত হবে নতুন আয়োজনটি, শান্তির জন্য কাজ করেছেন বা করছেন বা শান্তি বয়ে এনেছেন- এমন ব্যক্তিদের স্বীকৃতিটি দেয়া হবে এটির মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ফিফা সভাপতি ইনফান্তিনোকে সাংবাদিকরা অনুষ্ঠানে প্রশ্ন করেন, ট্রাম্প প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কারটি পেতে পারেন কিনা।

ফিফা সভাপতি বলেছেন, ‘৫ ডিসেম্বর আপনারা দেখতে পারবেন। বর্তমান অস্থির ও বিভক্ত বিশ্বে, যারা সংঘাতের অবসান ঘটাতে এবং শান্তির চেতনায় মানুষকে একত্রিত করতে কঠোর পরিশ্রম করছেন, তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়া হবে মৌলিক।’

‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার দারুণ সম্পর্ক, আমি সত্যিই ভাগ্যবান। তাকে সত্যিই একজন ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তিনি বিশ্বকাপের জন্য যা কিছু করছেন, সত্যিই খুব সহায়ক ছিল আমাদের জন্য।’

ফিফা জানিয়েছে, ইনফান্তিনো এবছর পুরস্কারটি দেবেন এবং পরে প্রতিবছর সারা বিশ্বের ভক্তদের পক্ষ থেকে এটি প্রদান করা অব্যাহত রাখা হবে।

ইনফান্তিনো বলেছেন, ‘এমন কাউকে পুরস্কৃত করার জন্য সঠিক প্ল্যাটফর্ম এটি, যারা শান্তির জন্য অনেককিছু করেছেন অথবা করছেন। কারণ আমাদের ফুটবলকে কিছুটা সাহায্য করতে হবে, কিন্তু তারপরও আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা এটিকে সঠিকভাবে লক্ষ্যে ঠেলে দেয় এবং গোল করে।’

Tags: ফিফাবিশ্বকাপলিড স্পোর্টসশান্তি পুরস্কার
Previous Post

মালিকানা বদল হতে চলেছে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর

Next Post

ব্রিসবেনে কামিন্সকে ফিরে পাবে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স মাঠে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনে কামিন্সকে ফিরে পাবে অস্ট্রেলিয়া

মিস ইউনিভার্সের মঞ্চে ফাতিমা ও তারকা প্রতিযোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি পুতুল নই’- মিস ইউনিভার্সের মঞ্চে বিস্ফোরক ফাতিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT