চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথই যার প্রেরণা, ভ্রমণই যার জীবন-পৃথিবীর পথে নিলয়ের ছুটে চলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in লাইফস্টাইল
A A
একজন ব্যক্তি মরুভূমির বালুকাময় পরিবেশে বসে আছেন, সূর্যাস্তের সময় সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বকে দেখা, জানা আর ছুঁয়ে দেখার অদম্য স্বপ্ন থেকেই পথচলার শুরু নিলয় কুমার বিশ্বাসের।

ছোটবেলা থেকেই পৃথিবীর নানারকম মানুষ, সংস্কৃতি ও প্রকৃতির রঙ তাকে টানত অদ্ভুত এক মোহে। সেই কৌতূহলই পরিণত হয়েছে তাঁর জীবনের নেশায় ভ্রমণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও নিলয় কখনো প্রচলিত অর্থে সাংবাদিকতার পেশায় যুক্ত হননি। বরং ভ্রমণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে টেনে নিয়েছে পৃথিবীর পথে।

আজ তিনি দেশের অন্যতম ভ্রমণ সংস্থা ‘বেঙ্গল ভিসতা’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির প্রধান সালাহউদ্দিন সুমন বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ কনটেন্ট নির্মাতা, যিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন পৃথিবী ঘুরে দেখার নতুন ভাবনায়।

ইতিমধ্যে নিলয় কুমার বিশ্বাস ঘুরে ফেলেছেন বিশ্বের নানা বিস্ময়কর প্রান্ত। ভারতের ঐতিহাসিক শহর থেকে শুরু করে চীনের প্রাচীন সভ্যতার নিদর্শন প্রতিটি ভ্রমণ তাঁর চোখে খুলে দিয়েছে নতুন অভিজ্ঞতার জানালা। তাঁর অন্যতম স্মরণীয় যাত্রা ছিল তিব্বতের কৈলাশ পর্বত অভিযান। পবিত্র সেই স্থানের নীরবতা ও মহিমা তাঁকে দিয়েছে গভীর আত্মিক অনুভূতি।

হিমালয়ের তুষারাচ্ছন্ন পথ পেরিয়ে মঙ্গোলিয়ার অনন্ত তৃণভূমি, আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দুর্গম জনপদ নিলয় মিশে গেছেন নানা জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে। শিখেছেন তাঁদের জীবনধারা, সংস্কৃতি আর প্রকৃতিনির্ভর বেঁচে থাকার কৌশল।

এখন তিনি নিজের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে বেঙ্গল ভিসতার মাধ্যমে আন্তর্জাতিক গ্রুপ ট্যুরের আয়োজন করছেন। তাঁর বিশ্বাসভ্রমণ কেবল বিনোদনের উপায় নয়, বরং এটি হতে পারে শিক্ষা, অভিজ্ঞতা ও পারস্পরিক বোঝাপড়ার সেতু।

শৈশবের সেই স্বপ্ন আজও তাঁকে পথ দেখায়। নিলয় কুমার বিশ্বাসের লক্ষ্য একটাই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখা, এবং সেই অভিজ্ঞতার আলোয় অন্যদের অনুপ্রাণিত করা। তাঁর জীবনের গল্প প্রমাণ করে, যদি মন থেকে ভালোবাসা যায়, তাহলে কোনো স্বপ্নই দূর অসম্ভব নয়।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

পাঁচ দাবি নিয়ে যমুনামুখী জামায়াতে ইসলামীসহ ৮ দল

Next Post

অ্যাঙ্গোলায় পা রাখতে ‘হলুদ জ্বরের’ টিকা নিতে হবে মেসিদের

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, কিছু খেলোয়াড়ের মুখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্গোলায় পা রাখতে ‘হলুদ জ্বরের’ টিকা নিতে হবে মেসিদের

এয়ারপোর্টে উড়ন্ত বিমান ও স্থগিত বিমানবন্দরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শাটডাউন জেরে ১০ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT